
বেশীরভাগ বাংগালী লেখকেরা লিখতে গিয়ে অনেক প্রতিষ্ঠিত সত্য ও ধারণাকে বদলায়ে নিজের ধারণা প্রয়োগ করে বসেন, প্রতিষ্ঠিত সত্যকে মুছে ফেলে নিজের ভুল কিংবা দুর্বল ধারণাকে প্রতিষ্ঠিত করতে চান অনেক সময়; অনেক লেখক একই বিষয় নিয়ে একই বৃত্তের মাঝে ঘুরতে থাকেন; কিন্তু এই বিষয়ে কোন ধারণা ও কোন লেভেলের লেখা বিরাজ করছে, সেটার কোন খবর রাখতে চান না; ইহা বেশ বড় ধরণের সমস্যা।
আজকের দুনিয়ায়, একজন ৫ম শ্রেনীর বাচ্চাও সৌর জগত সম্পর্কে বেশ কিছুটা ধারণা রাখে; কিন্তু উহা নিশ্চয় একজন এসষ্ট্রোনোমির গ্রেজুয়েটের ধারণার সমান নয়; ফলে, ৫ম শ্রেণীর বাচ্চা যদি নিজের কোন ভাবনাকে প্রতিষ্ঠা করার জন্য বাকীদের ধারণাকে উপক্ষে করে, উহা কোনভাবে অন্যদের সাহায্য করতে পারবে না।
কোন বিষয় নিয়ে লেখার সময়, বিষয়ের কোন দিকটা বেশী গুরুত্বপুর্ণ সেটা অনুধাবন করা খুবই দরকারী বিষয়; আমি ইহুদী এলাকায় থাকি, এরা ভালো লেখক; এরা যখন নবী মুসাকে(আ: ) নিয়ে লেখেন, তারা নবীর অবদান, শিক্ষা, ইহুদীদের জন্য নবীর ভাবনাকে তুলে ধরেন, এরা "লাঠিকে সাপ বানানো" নিয়ে চীৎকার জুড়ে দেয় না; কারণ, তারা মনে করেন যে, লাঠি আর সাপ বড় বিষয় নয়, নবী ইহার থেকে অনেক বড় অবদান রেখে গেছেন: স্বীয় ধর্মের মানুষদের ফারাওনদের দাসত্ব থেকে মুক্ত করেছেন, ইহুদী ধর্মকে লিখে, ইহাকে অর্গেনাইজ করে গেছেন।
আমরা, বাংগালীরা সায়েন্স, টেকনোলোজী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে পেছনে আছি; সেজন্য আমরা সভ্যতাকে সঠিকভাবে বুঝতে সক্ষম হচ্ছি না; নিজে বুঝতেছি না, সেজন্য অন্যদের ধারণাকে ভুল বললে সমস্যা হবে। সময়, সভ্যতা, সংস্কৃতি জাতির জীবনে বড় ভুমিকা রাখে, সেটাকে অস্বীকার করে, অতীতকে ধরে নিয়ে পড়ে থাকলে, আমরা বরাবরই পেছনে থেকে যাবো। যেই অভিযোগটি এনে ভুল বিচার করে সক্রেটিসকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিলো, সেই অভিযোগটি সেই সময়ের জন্য সঠিক মনে করা হয়েছিলো, আজকে প্রামণিত হয়েছে যে, অভিযোগটি ভুল ছিল, পুরো বিচারই বেঠিক ছিলো। লেখার নতুন ভাবনাগুলো যেন একই বিষয়ের উপর প্রতিষ্ঠিত সত্য ধারণাগুলোকে অবলুন্টিত না করে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




