
২০১৩ সালে পার্বতীপুর এলাকার ১টা কিশোরী মেয়ের জন্মদিন আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিলো, মেয়েটির নাম ছিলো সোনাবরু, সে ৫ম শ্রেণীতে পড়তো; তার বাবা ছিলো না, মা অন্যদের বাসায় কাজ করতো; ঘরে কোন খাবার না থাকায় সোনাবরু না খেয়ে স্কুলে এসেছিলো, সেদিন ছিলো তার জন্মদিন; তার কাছে ছিলো ৬ টাকা; ক্লাশের সবাই তার জন্মদিন পালনের কথা বললে, সোনাবরু টিফিনের সময় পাশের দোকান থেকে ৬ টাকা দিয়ে কেক জাতীয় কিছু একটা কিনে এনেছিলো। ক্লাশ শেষে ঘরে গিয়ে দেখে যে, মা কাজে চলে গেছে, ঘরে কিছু নেই, রান্না করেনি মা; সোনাবরু কষ্টে ও দু:খে আত্মহত্যা করে।
আমি গ্রামের কৃষক পরিবারে বড় হয়েছি, কলেজ জীবনে ২বছর শহরে লেখাপড়া করেছি, জন্মদিবস নামে যে কোন অনুষ্ঠান হয়, সেটা শুধু পত্রিকায় দেখেছি, এবং জানতাম যে, ইহা পশ্চিমা দেশগুলোর কালচার, ও দেশের খুবই ধনী পরিবারে করা হয়। ততকালীন পত্র পত্রিকায় আমি ততকালীন সময়ের বিশেষ ব্যক্তিত্ব ড: মোহাম্মদ শহীদুল্লাহ সাহবের জন্মদিনের কোন খবর পড়েছি বলে মনে হয় না। পুর্ব পাকিস্তান ও বাংলাদেশে কখন থেকে জন্মদিন পালন শুরু হয়েছে, আমি উহা ঠিক আজো জানিনা।
শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে বাংলাদেশের কত পরিবার পালন করে থাকে সেটার কোন আইডিয়া আমার কাছে নেই; আওয়ামী লীগের সময়ে, সরকারীভাবে ও দলীয়ভাবে উহা পালন করা হয়; শেখ পরিবারে আলাদাভাবে দিনটি পালন করা হয় কিনা আমি জানি না। আপনি পালন করেন, কিংবা না করেন, দিনটি আপনাকে কি কোনভাবে উৎসাহিত করে, নাকি কোন কারণে (এক বা একাধিক কারণে ) বরং আপনি বিরক্ত হয়ে থাকেন! দিনটি নিয়ে আপনি যদি লেখেন, উহাতে আপনি কিসের উপর আলোকপাত করতে চান? ব্লগার নুরু সাহেবের মত লিখতে চান, নাকি আপনার ষ্টাইল আলাদা হবে?
আপনার বয়স যদি ১৯৭০ সালে ১৬ বছর বা বেশী হয়ে থাকে, আপনি শেখ সাহবের রাজনীতি দেখেছেন, হয়তো সামনে থেকে বা দুর থেকে উনাকে দেখেছেন, আপনি শেখ সাহেবের জীবন-ইতিহাসের ১জন সাক্ষী; এর থেকে কম বয়সী হলে, আপনি উনার সম্পর্কে জেনেছেন অন্যদের থেকে। আজকে যদি আপনি শেখ সাহেবকে নিয়ে পোষ্ট দিতেন, আপনি কিসের উপর আলোকপাত করতেন?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




