somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন? কোথায় গেলেন?

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনে হয়, সঠিক ষ্টেইটমেন্টটা হবে, 'অনেক অভিজ্ঞ ও পুরাতন ব্লগার আজকাল ব্লগিং করছেন না তেমন'। সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন? উনারা গেলেন কোথায়, সব ব্লগই তো মোটামুটি খালি! ড: এম আলী কি আগের মতো ঘন ঘন পোষ্ট দেন? অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক কি অন্য কোন ব্লগে লেখেন? আসলে, এরা আজকাল তেমন লেখেন না, ফেইসবুকে দেখা যায়, কোথায় বেড়াতে গেছেন, একগাদা খাবার খাচ্ছেন, সুন্দর সুন্দর কাপড় পড়ে, কিসব অনুষ্ঠানে আড্ডা দিচ্ছেন। সেদিন ডাক্তারের অফিসে একটা ম্যাগাজিন পড়ছিলাম, 'অন্য বাংলাদেশ', উহাতে ব্লগার অমি রহমান পিয়ালের একটি লেখা ছিলো; কি কারণে কেহ উহা ছাপায়েছে, বলা কঠিন, একেবারেই গার্বেজ।

যাঁরা গত ৬/৭ বছর ব্লগে আছেন, তারা জানেন যে, ব্লগে ব্লগার কমে গেছেন; বেশীরভাগ পুরাতন ব্লগার আজকাল লিখছেন না; অনেক ব্লগার নতুন এসেও (২/১ বছর আগে শুরু করেছেন, এমন ব্লগারেরা ) কিছু সময় পর চুপ হয়ে গেছেন। এই অবস্হার পেছনে কিছু টেকনিক্যাল কারণ আছে; তবে, টেকনিক্যাল কারণগুলোই আসল কারণ নয়; আমার ধারণা, অনেকের বেলায়, ব্লগিং'এর উৎসাহ সারাজীবন থাকার কথা নয়, লেখা খুবই কষ্টকর ব্যাপার; বেশীরভাগ ব্লগার একটা সময়ের পর, লিখতে আগের মতো আর উৎসাহ পান না, ইহা ব্লগারকে শ্লো করে দেয়; একবার শ্লো হয়ে গেলে উৎসাহ অন্য দিকে চলে যায়; সেই 'অন্য দিকটা হচ্ছে ফেইসবুক ও অন্য সোস্যাল মিডিয়া'; অনেক ব্লগারের নিজস্ব ওয়েব-সাইট আছে আজকাল।

ব্লগগুলো লেখক তৈরিতে বিশাল ভুমিকা রেখেছে; একা সামু থেকে অনেকই বই বের করেছেন; সবাই যে, বই লেখাতে সাফল্যের মুখ দেখেছেন, তা'নয়; তবে, ব্লগারদের লেখা বইগুলো বইমেলার '৯০ ভাগ অপক্ক বই'এর মাঝে পড়েনি। যাঁরা বই লিখেছেন, এঁদের বড় অংশ শ্লো হয়ে গেছেন। কলেজের একটা মেয়ে, মৌরি হক দৌলা, এবার বই বের করেছেন, উনাকে ব্লগে দেখা যায় না।

কোন পুরাতন ব্লগার ফিরে এলে পোষ্টে বলতে থাকেন, বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন! কোথায় এরা চলে যেতে পারেন, যাবার মতো যায়গা কই? আসলে, কোথায়ও যদি গিয়ে থাকতেন, সবাই জেনে যেতেন।

যদিও ব্লগিং'এর শুরুতে অনেকেই লেখেন,"ছোটকাল থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিলো"; কিন্তু এই ঝোঁক কতকাল থাকবে, সেটা কেহ বলতে পারবেন না। ব্লগিংটা বুঝতে কিছু সময় লাগে, কমেন্ট করা ও কমেন্টের ভালো উত্তর দেয়া শিখতেও সময় লাগে; ১২/১৩ পৃষ্টার কমেন্ট কিংবা পোষ্ট থেকে বড় উত্তর কিন্তু ব্লগিং'এ খুব একটা দক্ষতার পরিচয় দেয়না। ব্লগারেরা এক সময় পড়তে গিয়েও ক্লান্ত হয়ে যান, একই বিষয়ের উপর কাম মানের লেখা এক সময় আর পড়া হয় না।

কিছুটা সময় ব্লগিং'এর পর, ব্লগার'এর প্রোফাইল গড়ে উঠে, ব্লগার ড: এম আলী কি নিয়ে লেখেন, ব্লগার বিদ্রোহী ভৃগুর কবিতায় কি থাকবে, ব্লগার মাহিরাহি কোন বিষয়ের উপর লিখবেন, সেটা অনেকটা বুঝা যায়; পাঠকেরা এক সময় লেখা সম্পর্কে অনেকটা আঁচ করতে পারেন। কিছু কিছু ব্লগার একটা বৃত্তের মাঝে থেকে যান; একই বিষয়ে সব সময় লেখা এবং উহাকে পপুলার করা একেবারে সহজ নয়, ব্লগার নিজেই এক সময় ক্লান্ত হয়ে যেতে পারেন।

সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন, কথাটা বলাও খুব একটা বুদ্ধিমানের কথা নয়; ইহা বর্তমান ব্লগারদের অবিখ্যাতদের দলে ফেলে দেয়; সর্বোপরি, অভিজ্ঞ ব্লগারেরা কোথায় যাননি, উনারা হয়তো ব্লগিং'এ আগের মতো উৎসাহিত নন, সক্রিয় নন।


সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২১ রাত ৯:০৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×