
শেখ সাহেব যদি ভবিষ্যত সম্পর্কে কিছুটা সঠিক ধারণা করতে পারতেন, তা'হলে তাঁকে, তাঁর সরকার ও স্বাধীনতার পক্ষের লোকদের এভাবে ভুগতে হতো না।
শেখ সাহেব কি জানতেন যে, পুর্ব পাকিস্তানের প্রশাসনের ব্যুরোক্রেটরা উনাকে মোটেই পছন্দ করতেন না; পাকিস্তানের সেনা বাহিনীর অফিসারেরা আইয়ুব খানের ভক্ত ছিলো, ও এদের অনেকই সর্বশেষ ১৯৬৫ সালে পাক-ভারতের সাথে যু্দ্ধে অংশ গ্রহন করেছে। পাকিস্তান সৈন্য বাহিনীতে আগরতলা মামলার আসামীদের ভারতের এজেন্ট হিসেবে প্রচার করা হতো; যার ফলে, পাকিস্তান সেনাবাহিনীর অফিসারেরা অন্তর থেকেই মোটামুটি শেখ বিরোধী ছিলো।
শেখ সাহেব তাঁর সরকারের ভুলত্রুটি ও পপুলারিট সম্পর্কে জানতেন বলে মনে হয় না; তিনি তাঁর নিজের পড়ন্ত পপুলারিটিও নিজের থেকে অনুমান করতে পারেননি; পারলে, নিজকে বদলাতে পারতেন। তার দলের ও কাছে মানুষরা সিআইএ'এর কাছে বিক্রয় হয়ে যেতে পারে, সেটা উনার ধারণার মাঝে ছিলো না।
তারঁ এই সমস্যাগুলোর সমাধান কি ছিলো? এগুলোর সাধান হতে পারতো, একটি নিরপেক্ষ রিসার্চ গ্রুপ, অনেক দেশে এগুলো রাজনৈতিক ইনষ্টিটিউট হিসেবে থাকে; সুক্ষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক, টেকনোলোজিক্যাল জ্ঞানের অধিকারী মানুষদের সমন্ময়ে গঠিত একটি রিসার্চ গ্রুপ উনাকে দেশের অবস্হা, মানুষের মনোভাব, সরকারের অবস্হান ও উনার কার্যক্রমের উপর ফিডব্যাক দিতে পারতো।
শেখ সাহেব জানতেন না যে, দেশে খাদ্যাভাব দেখা দিবে; মুল অরাজকতার সৃষ্টিকারীদের বড় অংশ ছিলো উনার সরকারের উঁচু পদে থাকা লোকজন ও উনার দলের লোকজন। উনি জানতেন না যে, মানুষ বেকার বসে আছে এবং প্রতিদিনই উনার দিকে তাকিয়ে আছে; সময় মতো সঠিক পদক্ষেপ নিতে না পারলে মানুষ উনার থেকে সরে যাবে।
সরকার ও সরকারের লোকদের ভবিষ্যত সম্পর্কে সম্ভবমতো ভালো ধারণা থাকতে হয়, এবং সেই অনুসারে প্ল্যান করতে হয়, পদক্ষেপ নিতে হয়; শেখ সাহবের করুণ পরিণতিকে এনালাইসিস করলে একটা বিষয় পরিস্কার, তিনি তার নিজের ও তার সরকারের ভবিষ্যত সম্পর্কে জানতেন না।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




