
এবারের বই মেলায় যেসব ব্লগারদের বই বের হচ্ছে, তাঁদের মাঝে ৩ জন আমাকে কমেন্ট ব্যান করে বসে আছেন; এই ধরণের বড় মনের লেখকদের বই আমি কি করে পড়বো? যাকগে, উনাদের ভয়ের কিছু নেই, চোখের সমস্যার কারণে আমি আসলে কোন বই পড়ি না আজকাল।
সামুর ব্লগারেরা নিজের লেখা সম্পর্কে কিছুটা হলেও ফিডব্যাক পেয়ে থাকেন; যদিও "প্রথম হয়েছি চা দেন", "চমৎকার লিখেছেন আপুনী" ধরণের কমেন্টের অভাব নেই, তারপরও কমপক্ষে শতকরা ২০/৩০ ভাগ কমেন্ট লেখককে তাঁর লেখা সম্পর্কে অনেকটা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে। মেলায়, ব্লগের বাহির থেকে, ৬ পা-বিশিষ্ট গরুর রচনা আসে বন্যার পানির মতো; বইমেলার শতকরা ৯০ ভাগ বই নীচু মানের, এই কথাটা সুন্দর শোনায় না। ব্লগারেরা যদি ব্লগের পাঠকদের ফিডব্যাককে কাজে লাগান, তাঁদের বই ৯০ ভাগের মাঝে কখনো পড়বে না।
২১ নিয়ে আমাদের সেন্টিমেন্ট এখনো আছে; সেই ২১'এর বই মেলাতে নীচুমানের বই যদি ৮০/৯০ ভাগ যায়গা দখল করে, উহা শুনতে ভালো লাগার কথা নয়, এবং যেসব পাঠক সেইসব বই কিনছেন, তাঁরা কি পড়ছেন? এই বজ্য-প্রবাহ হয়তো বন্ধ করা যাবে না সহজে, কিন্তু ইহারা যাতে বই মেলায় প্রবেশ করতে না পারে, উহার ব্যবস্হা তো করতে হবে একদিন।
অনেক প্রকাশক বাংলাদেশের রাস্তার বাজারের মতো ফরমালিনযুক্ত কাঁচা তরকারীর ব্যবসায় নেমেছে, এরা অপক্ক লেখকদের ও দুষ্ট ধনীদের টাকায় বই ছাপিয়ে লাভ করছে, বই বিক্রয় করে টাকা আয়ের ব্যবসায়িক মডেল তাদের মাথায় নেই। তারা হয়তো জানে যে, এসব বই শেষ অবধি অপঠিত থেকেই যাবে।
আমি কখনো বই লিখিনি এবং বই পড়িও না; তাই বই নিয়ে বড় বড় কথা বলতে চাই না; কিন্তু যারা বই বের করছেন, তাঁদের প্রতি আহ্বান থাকবে, আমাকে কমেন্ট ব্যান করবেন না, আমি আপনাদের লেখায় কমেন্ট করলে আপনারা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে অলেখকে পরিণত হবেন না।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




