
আমার চোখের সমস্যা ও বয়স নিয়ে যতসব হাউকাউ কথা শুনতে হচ্ছে; আমার বয়স আমার কাছে এখনো সমস্যা বলে মনে হচ্ছে না, সেটা নিয়ে একটা ছোট ঘটনা।
সুপার মার্কেটে বাজার করছি, পাস্তা-সস দরকার; দেখি পাস্তা-সস তাকের পুরো এলাকা দখল করে রেখেছে ১১/১২ বছরের একজন ইহুদী কিশোরী: উনি এমনভাবে দাঁড়ায়েছেন, ও নিজের শপিংকার্টকে এমন পজিশনে রেখেছেন, অন্য কেহ সহজে তাকের কাছেও ভিড়তে পারবে না। উনি একটা পাস্তা-সসের বৈয়ামের লেভেল মনযোগ দিয়ে পড়ছেন; আমি পেটটাকে সংকুচিত করে, এঁকেবেঁকে উনার শপিংকার্টের ফাঁক দিয়ে তাকের কাছাকাছি চলে গেলাম। কিশোরী আমাকে বললো:
-মিষ্টার, তাকের উপরে ষ্টোরেজ এলাকায় লিদিয়া ব্রান্ডের যে পাস্তা-সসটা দেখছেন, উহা আমাকে নামিয়ে দিতে পারবেন, প্লীজ?
-অবশ্যই।
আমি হাত উপরে তুলে বুঝতে পারলাম, উহা আমার নাগালের ১ ফুট উপরে আছে, লাফ দিয়ে নিতে হবে। পাস্তা-সসের তাকের পাশে, দোকানের কর্মচারী এক মেয়ে কাজ করছিলো; সে অলিভের জারগুলো সাজিয়ে রাখছে। আমি উপর থেকে পাস্তা-সস নেয়ার চেষ্টা করছি দেখে, সে আমার কাছে এসে, আমাকে বলতে লাগলো:
-উপর থেকে কিছু নিওনা, ওগুলোতে মুল্যের ট্যাগ লাগানো হয়নি।
আমি তার বাক্যের জন্য প্রস্তত ছিলাম না, সে তার বাক্য শেষ করার আগেই আমি লাফ দিয়েছি; সস নিয়ে মাটিতে পা লাগার সাথে সাথে কাঁচের একটা জার ভাংগার আওয়াজ পেলাম; মনে হয়, লাফ দেয়াতে, আমার হাতে লেগে তাক থেকে সসের বৈয়াম পড়ে ভেংগেছে। কিন্তু মেঝেতে দেখি অলিভের বোতল ভেংগে মেংগে ছড়ায়ে আছে। দোকানের মেয়ে বললো:
-দেখেছ, আমার কথা না শুনে তুমি কি সমস্যর সৃষ্টি করেছ? বয়স্ক লোকদের নিয়ে অনেক সমস্যা, এরা চোখেও দেখে না, কানেও শোনে না।
-অলিভের বোতল কোথা থেকে পড়লো? আমি জানতে চাইলাম।
-আমার হাত থেকে পড়েছে; তুমি যেভাবে লাফ দিয়েছ, আমি মনে করেছি, তুমি শেষমেষ আমার গায়ে পড়বে; আমি সরতে গিয়ে হাত থেকে জার পড়ে গেছে; দেখেছ, কি অবস্হা হয়েছে? এখন আমাকে সবকিছু পরিস্কার করতে হবে।
-আমি পরিস্কার করে দেবো; আমাকে ঝাড়ু এনে দাও!
-তোমাকে পরিস্কার করতে হবে না, শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স আর নেই!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


