somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামাস ফিলিস্তিনীদের স্বার্থ-বিরোধী কাজ করে যাচ্ছে

০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসরায়েলের নতুন সরকার এখনো গঠিত হয়নি, কোয়ালিশ গঠন হয়েছে; সরকার গঠন করতে ৬১ জন এমপি দরকার, ইয়াইর ল্যাপিদ ৬১ জন এমপি নতুন ইউনিটি সরকারের পক্ষে যোগাড় করেছেন; একটু এদিক ওদিক হলে, উহা শেষ। যেই নেতাটা সবচেয়ে বেশী চাপে আছে, সেজন হলেন, মনসুর আব্বাস, ইসরায়েলের মুসলিম নাগরিকদের দলের নেতা; কোয়ালিশনে উনার ৪ জন এমপি আছেন।

কোয়ালিশনে যোগ দেয়ায়, হামাসের পক্ষ থেকে মনসুর আব্বাসকে "বিশ্বাসঘাতক" ডাকা হয়েছে; এই হলো হামাসদের রাজনৈতিক প্রজ্ঞা! হামাসের এই ধরণের মনোভাবের কারণে যদি ১ জন এমপিও মনসুর আব্বাসের দল থেকে সরে যায়, পুরো কোয়ালিশন শেষ। ইসরায়েলের মুসলমানদের এই প্রথমবারের মতো কোন কোয়ালিশনে নেয়া হলো; এটি ইসরায়েলের মুসলমানদের জন্য ও ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপুর্ণ ঘটনা।

ইসরায়েলের মুসলিম এলাকাগুলোর উন্নয়ন হয়নি; প্রথমত: মুসলিম এলাকায় সব সময় মুসলিম রিপ্রেজেন্টেটিভ থাকে, এরা ইহুদীদের মতো দক্ষ ও সৎ নয়; ২য় কারণ হলো, বেদুইনরা তাদের আগের ট্রেডিশন ছেড়ে আধুনিক জীবনে প্রবেশ করতে চাহে না; ইহুদীরা বারবার চেষ্টা করেও সফল হয়নি; বেদুইনরা কোর্টে গিয়ে ইহুদী এডমিনিষ্ট্রেটরদের বিপক্ষে তাদের ট্রেডিশন ও সংস্কৃতি বিনাশের প্রচেষ্টা বন্ধের জন্য মামলা করেছে।

কোয়ালিশনে অংশ নেয়ার শর্ত হিসেবে মনসুর আব্বাস ১৬ বিলিয়ন ডলারের বাজেট চেয়েছে মুসলিম এলাকার জন্য, কোয়ালিশন তাতে একমত হয়েছে। মনসুর আব্বাস অন্য আরবদের মতো, ওরা নিজ গোত্রের কাছে বিশ্বাঘাতক হতে চাহে না; সে যদি বেরিয়ে যায়, কোয়ালিশন শেষ, ১৬ বিলিয়ন ডলার শেষ।

নাফতালি বেনেট ভয়ানক লোক, সে ধর্মীয়ভাবে বিশ্বাস করে যে, সিনাই থেকে গোলান ও জর্ডান অবধি ইহুদীদের যায়গা, এখানে অন্য কোন জাতির থাকার অধিকার নেই। সে নাতানিয়াহু থেকে আরো উগ্র হওয়ায়, সে লিকুদ থেকে বেরিয়ে এসেছিলো; তার বক্তব্য ছিলো, নাতানিয়াহু আরবদের লালন পালন করছে, সে সারা ফিলিস্তিনে নতুন ইহুদী সেটেলমেন্টের পক্ষে। এই ভয়ংকর লোককে কিছুটা থামাতে মনসুর আব্বাস কিছুটা সুযোগ পেয়েছে; এখন হামাস মনসুর আব্বাসকে বিশ্বাসঘাতক ডাকছে; হামাস ফিলিস্তিনীদের স্বার্থ-বিরোধী কাজ করে চলছে।









সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:৩২
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×