somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউইয়র্কের রাস্তায় গ্রীষ্মকালীন ক্যাচাল

০৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গরমের ছুটির সময়, আমেরিকান বাচ্চারা ঘরে সামনে লেমোনেইড বিক্রয় করে; তারা নিজেরা বানায়, নিজেরা বিক্রয় করে, মানুষের সাথে কথা বলে। আমি লেমোনেইড কেনার সময় ২ বাচ্ছার সাথে কিছুক্ষণ ক্যাচাল করে দেখলাম।

দুপুরবেলায় বাসায় ফিরছি, অনেক গরম, রাস্তায় গাছপালা তেমন নেই; একটি ইহুদী বাড়ীর সামনে রাস্তার পাশে, ছোট একটা গাছের তলায়, খুবই ছোট একটা টেবিলে ২ জার লেমোনেইড, গ্লাস, নেপকিন সাজিয়ে রাখা হয়েছে বিক্রয়ের জন্য। বাড়ীটা রাস্তা থেকে বেশ উঁচুতে, আমি দরজার দিকে তাকালাম; ঘরের দরজা খোলা, দরজার পাশে ২ জন ছোট মেয়ে চুপ করে বসেছিল; ১জন ৮/৯ বছরের, অন্য জনের বয়স হয়তো ৭ বছরের মতো হবে; একই চেহারার, নিশ্চিত ২ বোন। আমার চোখে চোখ পড়তেই ছোটটি বললো,
-লেমোনেইড?
-ঠিক আছে। আমি লেমোনেড কেনার আগ্রহ দেখালাম।
২ জন নেমে আসলো; বড় বোনটি গোলাপী রংএর লেমোনেইড গ্লাসে ঢালতে যাচ্ছিল; আমি বললাম,
-দাম কত?
-এক গ্লাস মাত্র ১ ডলার, সে উত্তর করলো!
-আমার মনে হয়, তুমি আমাকে ডিসকাউন্ট দামে, ১ ডলারে দুই গ্লাস দিলে ভালো হবে।
-তাতে আমাদের ক্ষতি হবে, মেয়েটি উত্তর করলো।
-লেমোনেড তৈরি করতে তোমাদের কত খরচ হয়েছে?
-আমি জানি না, আমি কিছু কিনিনি, মা কিনেছেন সবকিছু!
-তা'হলে, তুমি কিভাবে লাভক্ষতির হিসেব করছো?

ইতিমধ্যে ১ জন মহিলা দরজার সামনে এসে দাঁড়ায়েছেন; দেখলেই বুঝা যায় এদের মা; আাদের আলাপ শুনে হাসছেন। লাভক্ষতির হিসেবের কথা শুনে বড় মেয়েটি কনফিুজড হয়ে গেছে; ছোট মেয়েটি বললো:
-তুমি খেয়ে দেখ, এগুলো খুবই ভালো লেমোনেইড, ফলের থেকে তৈরি। সে অন্য জার থেকে ঢালতে যাচ্ছিল, বড়বোন তাকে সাহেয্য করলো; ব্লুবেরী থেকে থেকে তৈরি, খুবই সুস্বাদু; খাওয়া শেষে আমি তাকে ১ ডলার দিলাম, সে খুশী।

-এবার আমার লেমোনেইড খেয়ে দেখো, বড়বোন বললো।
-তুমি তো আমাকে ডিসকাউন্ট দাওনি।
-ঠিক আছে, তুমি ২ ডলারে ২ গ্লাস কেনো, ৩য় গ্লাস ফ্রি!
-তুমি কি আমাকে উট ভেবেছো যে, আমি আরো ৩ গ্লাস লেমোনড খেতে পারবো? উটও ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না।
-অবশ্যই উট ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে, বড়বোন বললো।
-তুমি বেট ধরতে চাও, উট কখনো ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না, আমি জোর দিয়ে বললাম।
-ঠিক আছে, বেট ১ ডলার।

-উটের কাছে কি টাকা আছে যে, উট লেমোনেইড খাবে! ছোট বোনটি মন্তব্য করলো।
-উটকে আমি কিনে দেবো, আমি বললাম।

-তুমি বেটে হেরে গেছ, একটা উট ১ বারেই ১০/১২ গ্যালন পানি খেতে পারে; আমাকে ১ ডলার দাও, বললো বড় মেয়ে।
-তুমি বেটে হেরে গেছ; তুমি বলেছ যে, উট পানি খায়; উট নিশচয় লেমোনেইড খায় না, আমরা পানি নিয়ে বেট ধরিনি, আমি বেটে জিতেছি, তুমি ১ ডলার দাও।
-তুমি কি কখনো উটকে লেমোনেইড দিয়ে দেখেছ, তুমি কিভাবে বলছ, উট লেমনেইড খায় না?
-আমি উট পাবো কো্থায়, উট থাকে মরুভুমিতে; মরুভুিতে লেমোলেইড কোথায় পাবে উট?
-তুমি হেরে গেছ, কারণ, মরুভুমিতে প্রাণিরা সব ধরণের পানীয় পান করার কথা, ওখানে পানীয় সহজে পাওয়া যায় না; সুতরাং সে ৪ গ্লাস লেমোনেইড পেলে অবশ্যই খাবে।

মেয়েগুলোর মা আমাদের এসব আজগুবি কথা শুনে হেসে অস্হির; তিনি বড় মেয়েকে বললেন,
-মাহালা, তুমি জেন্টেলম্যানকে লেমোনেইড ঢেলে দাও, পরে বেটে জিততে পারবে।
আমি বড় মেয়ের দেয়া লেমোনেইড খেলাম; ডলার বের করে দিলাম। মেয়ে আরেক গ্লাস ঢালতে যাচ্ছিল, আমি বললাম
-আমি আর খেতে পারবো না।
-এই গ্লাস ফ্রি।
- ফ্রি হলেও আজ আমি আর খেতে পারবো না; আমি কালকে আসবো, তোমাদের সবাইকে ধন্যবাদ।
-ঠিক আছে, কালকে এসো; যদি পার একটা উট নিয়ে আসিও; ভালো থেকো।


সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৫১
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×