somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীন, রাশিয়া, আমেরিকা থেকে টিকা আসছে, মাথাপিছু ৩/৪টা দিতে পারবেন!

০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পররাষ্ট্রমন্ত্রী বলছেন, টিকা আসছে: রাশিয়া, চীন, আমেরিকা থেকে টিকা আসতেছে, সব চুড়ান্ত; বাকী আছে জার্মানী ও ফ্রান্স থেকে আসা; অবস্হা দেখে মনে হচ্ছে, মাথাপিছু ৩/৪টা টিকা দেয়াও সম্ভব হবে; ২ হাতে ২ টিকা, পেছনের দিকে ২ টিকা; করোনা তো করোনা, করোনার বাবা, নিমোনিয়াও পালিয়ে যাবে; হয়তো, আমাদের টিকার ঠেলায় ত্রিপুরা, পাশ্চিম বাংলা ও আসাম থেকেও করোনা পালাবে। শুধু সমস্যা হচ্ছে এক যায়গায়, যিনি এগুলো বলছেন, উনি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রীর ভাই; আসলে, ইহা একটু বড় ধরণের সমস্যা, এরা মোটামুটি বকবক; এবং এরা ২ বছরেও টিকা দিয়ে শেষ করতে পারবে না। প্রথমে যাঁরা দিয়েছেন, তাঁদের সাইকেল ঘুরে আসবে, তখনো দেশের ৫০ ভাগ মানুষ টিকা পাবেন না।

টিকা কি রওয়ানা দিয়েছেন, পায়ে হেঁটে নাকি গরুগাড়ীতে, নাকি বাসে, নাকি উড়োজাহাজে আসছেন; এবং সংখ্যায় কি পরিমাণ, দাম কত, সেটা কেহ জানে না; নিশ্চয় মন্ত্রীও জানে না, আসলে উহা জানা হয়তো সবচেয়ে কঠিন ব্যাপার। উহা কখন এসে পৌঁচাবে, সেটাও কেহ জানে না। মন্ত্রী বলেছেন, সব চুড়ান্ত, সবকিছু সব সময় চুড়ান্ত হয়েই থাকে!

ক্রেতা হলো বাংলাদেশ, সাপ্লায়ার ছিলো ভারত, সবকিছু ছিলো চুড়ান্ত; কাজ হয়নি, টিকা আসতে পারেনি, টিকা কাঁটাতার পার হতে পারেনি। এই কাঁটাতারের সমস্যা সম্পর্কে কেহ আগে বলেননি; কাঁটাতারের সমস্যা দেশের মানুষকে জানালে, পেনসিডিল স্পেশালিষ্টরা উহাকে কাঁটাতার পার করে দিতো। সবচয়ে বড় কথা, এই মন্ত্রীকে আমেরিকা থেকে ইমপোর্ট করায় উনি আমাদের সাপ্লাই চেইনের বড় সাপ্লায়ার, নারায়নগন্জের ধোলই খাল চিনেন না; ধোলাই খালের এক্সপোর্ট জোনে অর্ডার দিলে, তারা আমাদের টিকা দিয়ে, রোহিংগাদের টিকা দিয়ে, দিল্লীতেও পাঠাতে পারতো।

যারা ১ ডোজ দিয়েছে, তারা নাকি ২য় ডোজের জন্য বসে আছে? আরে মিয়া, ২ ডোজ হলো সাদা চামড়ার লোকদের জন্য, উহারা ভিটামিন-ডি ও ফরমালিন পায় না, তাই ডোজ একটু বেশী লাগে, আমাদের ১ ডোজেই কাম শেষ। টিকার সাথে দুপুর বেলার কড়া ভিটামিন-ডি ও ফরমালিন মিশে ডোজ বড় হয়ে যাবে, এক ডোজেই কর্ম সাবাড়!

মন্ত্রী যেইভাবে সবকিছু চুড়ান্ত করেছেন, সেই পরিমাণ টিকা এসে গেলে, টিকা না পেয়ে, আগে যারা মারা গেছেন, তাদের নামে টিকা সংরক্ষণ করে স্মৃতিসৌধ গড়ে রাখা হবে, জাতি বলতে পারবে যে, সবার জন্য টিকার ব্যবস্হা করা হয়েছিলো।


সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×