somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে ব্যক্তি আক্রমণ আছে?

০৯ ই জুন, ২০২১ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে ব্যক্তি আক্রমণে শতশত ব্লগার আহত হয়ে গেছেন, অনেকেই নিখোঁজ, সামান্যের জন্য রক্ষা, কেহ পটল তোলেননি; নিখোঁজদের মাঝে আছেন, ২ কবি ও একজন গল্পকার; একজন কবি হচ্ছেন, কবি জাহিদ অনিক। আমি উনার সম্পর্কে খুবই চিন্তিত ছিলাম, শুধু যে ব্যক্তি আক্রমণ হচ্ছে, তা'নয়, ঐ'দিকে করোনাও আছে, চিন্তার বিষয়; যাক, উনি জানায়েছেন যে, উনি ভালো আছেন; উনি ব্যক্তি আক্রমণ বা করোনার আক্রমণে পড়েননি ; তবে, আক্রমণের কথা শুনে, আত্মরক্ষার্থ ফেইসবুকে লুকিয়ে আছেন।

আপনাদের সবার মতো আমিও ব্লগের কবি, নীল পরীর কবিতার পাঠক; উনি এখনো নিখোঁজ; ব্যক্তি আক্রমণকারীদের মাঝে আমার নামও আছে; তাই ভাবছি, উনি কার আক্রমণে নিখোঁজ হলেন? শেষে আমার আক্রমণে নিখোঁজ হলে তো ইহা বড় ধরণের স্ক্যানডাল হয়ে যাবে! উনি কোথায় আছেন, কেহ খবর টবর পেলে, জানাবেন; উনি কি করোনার থেকে পালিয়ে আছেন, নাকি, ব্যক্তি আক্রমণে তচনচ হয়ে, আত্মরক্ষা করতে সামু থেকে দুরে আছেন, সেটা জানার দরকার; আমি হয়তো মিছামিছি ভয়ে আছি!

গল্পকার ফাহমিদা বারী একবার ঘোষণা দিয়ে ব্লগ ছাড়ছিলেন; উনি কি লিখেছেন, আমি সেটা না পড়ে, মন্তব্য থেকে পড়া শুরু করলাম; সেখানে দেখি আমার নাম আছে, কয়েকজন ব্লগার আমার নাম বলছেন; তিনি নাকি আমার আক্রমণে ব্লগ ছাড়ছেন! আমি চুপ হয়ে থাকলাম, লো-প্রোফাইলে থাকার দরকার। আমার ধারণা ছিলো যে, উনি ভালো কথ শিল্পি, আমি উনার লেখা পড়ি, সমালোচনা করি, উনি উহাতে উপকৃত হচ্ছেন; ফলাফল দেখছি উল্টা; যাক, আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, কালপ্রিটটা কি আমি? উনি বললেন যে, না, আমার কারণে নয়, অন্য কয়েকজন ব্লগারের কারণে; আমি কখনো এসব ব্লগারের নাম জানতে চাইনি, আমার নাম নাই এটাই বড় কথা।

আহত কে কে হয়েছেন, আমি ব্লগ থেকে জানতে চাই না, জানতে গিয়ে শেষে কোন বিপদে পড়ি, আমি বরং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে লিষ্টটা সংগ্রহ করে নেবো।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২১ ভোর ৪:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×