somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে জানতো, সৌদী মেয়ের হাত টাত ধরা যাবে না!

২৮ শে জুন, ২০২১ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** আমি এখনো কমেন্ট করতে পারছি না; ২/১টা লেখায় কমেন্ট করার দরকার ছিলো, লেখাগুলো ভালো হয়নি; কিন্তু সেটা বলার উপায় নেই।

বছর চারেক আগের ঘটনা; এক সৌদী মেয়েকে সামান্য সাহায্য করেছিলাম; সাহায্য করতে গিয়ে তার হাত ধরতে হয়েছিলো; সাহায্যের পর, সে আমাকে বলে, তার হাত ধরা ঠিক হয়নি।

কিছুদিন থেকে আমি দুপুরের খাবার খেয়ে হাঁটতে বের হচ্ছি, সকালে মানুষ কাজে যায়, রাস্তায় অনেক গাড়ী, ধুয়া সহ্য হচ্ছে না আমার; দুপুরের দিকে রাস্তায় গাড়ী কম। আমি আমার বাসার উত্তর পাড়ায় হাঁটি, এদিকে ফুটপাতগুলো প্রশস্ত ও ভালো; দক্ষিণ পাড়ায় হেসিডিক ইহুদীরা থাকে, স্বামীগুলো কাজে যায়, বউয়েরা সারাক্ষণ রাস্তায় আড্ডা দেয়, ১ ডজন ছোট বাচ্চা নিয়ে হাঁটে, ফুটপাথ ব্লক করে রাখে।

সেদিন, এক ব্লকের মাথা থেকে দেখছি একটা মেয়ে সাইকেলে চালায়ে আমার দিকে আসছে, তার সাইকেলের সামনের চাকার কাঁপুনি ও তার শরীরের পজিশন দেখে আমি দুর থেকেই বুঝলাম যে, উহা সাইকেল শিখছে; আমি পাশ করে দাঁড়ালাম, পড়লে যেন আমার গায়ে না পড়ে। সে কাছে আসার আগের থেকেই চীৎকার করে বলছে, "আমাকে ধর, আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি"।

আমি ধরলাম, একহাতে বাইকের স্টিয়ারিং, অন্যহাতে তার বাহু; ভীষণ মোমেন্টাম ছিলো; যাক, সে পড়েনি; আমাকে ধন্যবাদ দিলো, তারপর আমাকে বললো,
-এই, তুমি আমার গায়ে হাত দিয়েছে কেন?
-তুমি না কাউ কাউ করছিলা, আমাকে ধর, আমাাকে ধর?
-তা তুমি বাইক ধরবা, আমার গায়ে কেন হাত দিয়েছ?
-গা বলতে যা বুঝায়, আমি সেই রকম কোন এলাকায় ধরিনি, আমি তোমার বাহু ধরেছি!
-আমি সৌদী মেয়ে, আমার বাহু ধরাও নিষেধ! জান, এজন্য সৌদীতে অনেক শাস্তি দেয়?
-এটা সৌদী না!
-শোন, আমাদের নিয়ম বদলায় না, আমরা আরব; আমরা আমেরিকা বা লন্ডনে গেলেও পরিবার চায় যে, আমরা সৌদী আরবের মতো থাকি।
-তোমার বয়কাট চুল দেখে তোমাকে মেয়ে বলে মনে হয়নি আমার কাছে!
-এখন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ!
-আমি তোমার সৌন্দয্য সম্পর্কে বলছি না, তুমি অনেক সুন্দরী; তোমার চুল দেখে দুর থেকে বুঝা মুশকিল, তুমি ছেলে না মেয়ে!
-এবার কিছুটা ঠিক বলেছ; তবে, তুমি বোধ হয় চোখে কম দেখ! চুল ব্যতিতও যেকোন মেয়েকে মেয়ে বলেই বুঝা যায়; তুমি কোন দেশী?
-বাংলাদেশী!
-অনেক ভালো, অনেক ভালো; রিয়াদে আমাদের বাসায় এক বাংলাদেশী কাজ করে, আমি তাকে ভালোবাসি, সে খুবই ভালো।
-ওকে ছেড়ে এখানে এসেছ কেন, ওকে বিয়ে করে সুখী হলে পারতে!
-শোন, ঐলোকটার বয়স ৫০'এর উপরে, আমাদের ঘরের কাজে সাহায্য করে, আমি তার প্রেমে পড়িনি, ওর স্বভাব ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো, সেটা বলছিলাম।
-এখানে কি করছ?
পড়তে এসেছি; আমার চাচার বাসায় থাকি; সৌদীতে আমাকে সাইকেল শিখতে দেয়নি, আজকে শিখছি। তুমি ব্যস্ত?
-না, আমি ব্যস্ত না।
তা'হলে, আমাকে সাহায্য কর, আমি বাইকে উঠি, তুমি ঠেলে দাও; ঐ পাশে আমার কাজিন আছে, সে আমাকে সাহায্য করছে; তুমি এখানে থাক, আমি ফিরে আসবো, ফিরে এলো, দরকার হলে আবারো ধরবা।
-ঠিক আছে; বাহু ধরা যাবে তো?
-না, আমাকে ছোঁয়ার চেষ্টা করো না, বাইক ধরবা।

সে ৫/৬ বার আসার পর, মোটামুটি সহজ হয়ে গেছে; শেষবার কাছে আসতে আমি বললাম,
-আস্তে আস্তে ব্রেক কর।
সে কড়া ব্রক করলো, পড়ার আগে আমি তাকে ধরে ফেলেছি; সে লাফাতে লাগলো:
-আমি শিখে ফেলেছি, আমি শিখে ফেলেছি!
-এবার নিজে নিজে চেষ্টা করো।
-আমাদের বাসায় এসো, ২০২ নম্বর বাসা; আমি আমি স্প্রিং'এ স্কুলে যাবো; এখন ফ্রি আছি।
-আমি তোমাদের বাসায় গেলে, তোমার চাচা আমাকে কাবাব বানাবে!
-হেই, আমরা আরব, মেহমান এলে আমরা খুশী হই, আমরা কাউকে কাবাব বানাই না, ভয় পেয়ো না।



সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২১ রাত ২:১৩
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×