
**** এখনো কমেন্ট ব্যানে আছি; কিন্তু "লাইক" দিয়ে যাচ্ছি পানির মতো। ****
এই মাসের ১৪ তারিখ থেকে আন সু'কির বিচার শুরু হয়েছে; সু'কিকে হয়তো বাকী জীবন জেলেই কাটাতে হবে; সু'কির ৭৫ বছর জীবনের বড় অংশ জেলেই কেটেছে, তার জন্য ইহা নতুন কিছু নয়; তবে, সু'কির থেকেও খারাপ অবস্হায় পড়বে বাংলাদেশ।
মগের মুল্লুকের মিলিটারী গত ফেব্রুয়ারী মাসে আন সু'কির সরকারের পতন ঘটায়ে আগের মতো (১৯৬২ সাল থেকে শুরু ) মিলিটারী শাসন চালু করেছে; আন সু'কি ও তার সরকারের অনেকেই এখন মিলিটারীর হাতে আটক অবস্হায় আছে। মিলিটারী-বিরোধী আন্দোলনে আজ অবধি, ৯০০'এর বেশী মানুষ প্রাণ হারায়েছে দেশের মিলিটারীর হাতে, আটক হয়েছে ১২০০০ মানুষ।
সু'কির বিপক্ষে দেশের নির্বাচন আইন ভংগ ও দেশের সিকিউরিটি বিনষ্টের অভিযোগ এনেছে মিলিটারী, বিচার করবে মিলিটারী, সাক্ষীও মিলিটারী; ফলে, তার শাস্তি নিশ্চিত; হয়তো, কোন শর্তে সু'কি যদি ক্ষমতার দাবী ছেড়ে দেয়, তা'হলে রক্ষা।
বর্তামান পরিস্হিতিতে, সু'কির দলের লোকজন ও সাপোর্টারেরা মিলিটারীর বিপক্ষে সশস্ত্র আন্দোলনে যাবার সম্ভাবনা প্রচুর; সেটা হবে সীমিত আকারের গৃহযুদ্ধ; এই গৃহযুদ্ধে নাগরিকেরা সহজে পেরে উঠার সম্ভাবনা নেই; কারণ, দেশের জনসংখ্যার তুলনায় মিলিটারী অনেক অনেক বড়, সাড়ে ৬ কোটী মানুষের দেশে ৭ লাখ সদস্যের মিলিটারী, এবং মিলিটারীর পক্ষে থাকছে চীন সরকার।
গৃহযুদ্ধ শুরু হলে, মিলিটারী এত ব্যস্ত থাকবে যে, তাদের মনেও থাকবে না যে, বাংলাদেশের সাথে রোহিংগা সমস্যা নিয়ে কথা বলতে হবে। আরেকটা ব্যাপার হবে, করাচী থেকে কিছু রোহিংগা (আরাকান রোহিংগা সালভেশন আর্মি ) গিয়ে মিলিটারী-বিরোধী শক্তির সাথে যোগ দেয়ার সম্ভাবনা প্রচুর; তারা যদি যোগ দেয়, তারা অবশ্যই টেকনাফ দিয়ে বার্মায় প্রবেশ করবে; তা'হলে কাজ সারবে, বার্মার মিলিটারী বলবে যে, স্হানীয় ও চট্টগ্রামের রোহিংগারা অস্ত্র ধরেছে; তারা বাংলাদেশের উপর দোষ চাপায়ে দিয়ে বলবে যে, বাংলাদেশ রিফিউজী রোহিংগাদের অস্ত্র দিয়ে বার্মা পাঠাচ্ছে; আন সু'কির বিচারে বাংলাদেশের কপাল ভাংতে পারে।
আন সু'কিকে অন্যায়ভাবে আটক করে, প্রহসনের বিচার না করার জন্য আমেরিকা ও ইউরোপ বার্মাকে চাপ দিচ্ছে; কিন্তু চীন তাদের পাশে থাকায়, বার্মার মিলিটারী আমেরিকা ও ইউরোপকে কোনভাবেই কেয়ার করছে না। বার্মা সেই ১৯৬২ সাল থেকেই আমেরিকার কথাকে পাত্তা দেয়নি কখনো।
মনে হচ্ছে, আন সু কি'র বিচার ও উহার কারণে সেই দেশে যদি আন সু কি'র সমর্থকেরা সশস্ত্র আন্দোলনে যায়, বার্মার মানুষের সাথে বাংলাদেশও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং রোহিংগা সমস্যা নিয়ে বার্মার মিলিটারী কোন পদক্ষেপই নেবে না আগামী কয়েক বছরে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২১ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




