somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্ট পাচ্ছি, কমেন্ট করতে পারছি না।

৩০ শে জুন, ২০২১ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে ব্লগার ঢাবিয়ান আমার ১ পোষ্টে ঐতিহাসিক ১ কমেন্ট করেছেন, তিনি তাঁর কমেন্টে বলেছেন, "কতৃপক্ষের আপনাকে কমেন্টে ব্যান রাখার সিদ্ধান্ত যেন পার্মানেন্টলি বহাল থাকে । আপনি নিজে লিখুন ও নিজের পোস্টে কমেন্ট করুন । এটাই সবচেয়ে ভাল আপনার জন্যও , ব্লগের জন্য।"

সামুতে ব্লগিং'এর ১৫ বছর পুর্ণ হয়েছে ব্লগার ইফতেখার ভুঁইয়া সাহেবের; খুবই ইচ্ছা ছিলো উনাকে অভিনন্দন জানানোর; কিন্তু আমার কমেন্ট করার ক্ষমতা নেই; একটা লাইক দিয়ে দিলাম। সামুতে আমার ৬ বছর ব্লগিং জীবনে ৬০টা "লাইক"ও দিইনি; লাইক দিতে আমার খুবই কষ্ট লাগে, কমেন্ট করতে পারি সহজে, কিন্তু লাইক দিলে মনটা অশান্তিতে ভরে যায়, খালি মনে হয়, কেন দিলাম, কেন দিলাম! ক্যাশ টাকা হারালেও এত খারাপ লাগে না; যাক, ব্লগার ইফতেখার সাহেবকে লাইক দেয়ার পর, খারাপ লাগছে না তেমন; আসলে ভালোই লাগছে।

আমার পোষ্টে কমেন্ট না এলে আমার মন খুবই খারাপ হয়ে যায়; অনেক ব্লগার লেখেন যে, তাঁরা কেমন্টের ধার ধারেন না, কেহ ইচ্ছা হলে করুক করুক, না'হলে না করুক; আমি কিন্তু উল্টো, পোষ্ট দেয়ার পর চেক করতে থাকি, কেহ কমেন্ট করলো কিনা! আমাকে গালি দিয়ে কমেন্ট করলেও অসুবিধা নেই, কমেন্ট হলো কমেন্ট, উহার মুল্য আছে!

আমি জানি, নুরু সাহেব ব্লগে থাকলে আমার পোষ্ট পড়বেন ও কমেন্ট করবেন; উনাকে ব্লগে একটিভ দেখলে, আমি তাড়াতাড়ি করে কিছু একটা পোষ্ট দিয়ে বসি। উনি যদিও গাধা, পেঁচা কিংবা ট্রাক্টর নিয়ে দুনিয়ার বেফাঁস ছড়া লেখে বেড়ান, তাতে আমি খুব একটা চিন্তিত নই। আজকাল উনার ওসব ছড়ার পাঠক কমে গেছে। উনার দেখাদেখি ব্লগার জটিলভাইও আমাকে নিয়ে ছড়া মড়া লেখার চেষ্টা করেছিলো, এখনো তেমন সুবিধে হয়নি; তবে, ভবিষ্যত ভালো!

বাংলাদেশ একটু আজব টাইপের দেশ, এখানে যে যা চাহে, সে তাহা পায় না; যে চাহে না, সে সবই পায়! আমি সামান্য কমেন্ট করতে চাই, আমি উহা করতে পারি না, যেসব ব্লগার ১০ বছরেও ১টা কমেন্ট করেননি, তাদের কমেন্ট করার ক্ষমতা আছে! ১০ বছরের টোকাই মেয়েরা হয়তো চায়, ১টা রাত হলেও কোন ঘরে ঘুমাতে, কিন্তু সেটা ঘটে না, ঘুমায় রাস্তায়; আর বসুন্ধরার মালিক রাতে ঘুমাতেই চাহে না, কিন্তু সে ২০ হাজার ডলারের রুম পায় নিউইয়র্কের পার্ক এভেনিউতে; কি রকম আজব দেশ!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×