somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব দেশের সরকার নাগরিকের প্রান রক্ষাকে গুরুত্ব দেয়নি

৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাশিয়া সর্ব প্রথম করোনার ভ্যাকসিন আবিস্কার করেছিলো, গত বছর আগষ্ট মাসের ১১ তারিখে প্রেসিডেন্ট পুটিন ইহা ঘোষণা করে, এবং তাঁর ১ কন্যা ভ্যাকসিন নেন; ভ্যাকসিনের নাম, স্পুটনিক-৫। আমেরিকার কোম্পানীগুলো রাশিয়ার ৩ মাস পরে, গত বছর নভেম্বরের ২য় সপ্তাহে টিকা আবিস্কারের ঘোষণা দিয়েছিলো। আজ অবধি, রাশিয়ার শতকরা ১৪ জন মানুষ প্রথম ডোজ পেয়েছে; আমেরিকানরা শতকরা ৫৯ জন পেয়েছে প্রথম ডোজ, ইসরায়েল কোন টিকা আবিস্কার করেনি, তাদের জনসংখ্যার শতকরা ৬৪ জন প্রথম ডোজ পেয়েছে।

আপনারা পুটিনকে জানেন, মানব ইতিহাসে কোন মানুষ এত সম্পদ ও এত ক্ষমতার অধিকারী ছিলো না; তার দেশের মানুষ শতকরা ১৪ জন টিকা পেয়েছে, ইহা কিভাবে সম্ভব?

জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর ২য় বৃহত্তম দেশ, ১৩০ কোটী মানুষ বাস করেন সেখানে; ভারত নিজ দেশের মানুষ ও সাথে আরো ৭৭ দেশের মানুষের জন্য টিকা প্রস্তুত করার দায়িত্ব নিয়েছিলো টাকা আয় করার জন্য; তাদের সিরাম ইনষ্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী সংস্হা; ভারত সরকার আরো ৫টি বাইও-ফার্মাকে এই কাজে যোগ করে। কিন্তু তারা "সময়"এর গুরুত্ব বুঝতে পারেনি; তাদের খামখেয়ালীর জন্য শুধু নিজেরা পেছনে পড়েনি, সারা বিশ্বকে পেছনে ফেলে দিয়েছে; আজ অবধি, ভারতের শতকরা ১৯ জন প্রথম ডোজ ও ৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছে। বাংলাদেশ ও আফ্রিকার অনেক দেশ ভারতীয় ভ্যাকসিন পাবার কথা ছিলো; কিন্তু কি ঘটেছে তা' আপনারা জানেন।

আফ্রিকার দেশগুলোর সরকার এমনভাবে দেশ চালায় উহা আসলে রাজতন্ত্র, কিংবা কলোনিয়েলিজমের চেয়ে অনেক নীচু প্রকৃতির দেশ চালনা, পুরোপুরি সামন্তবাদ। মধ্য আফ্রিকার দেশ চাদ, সেই দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলো যে, করোনা আরেক ধরণের ফ্লু, ইহার জন্য কোন আলাদা পদক্ষেপ নেয়ার দরকার নেই; তিনি করোনায় প্রাণ হারায়েছেন; এখন ইউরোপ থেকে ভিক্ষার টিকা পেয়ে দেশটির ৯ হাজার মানুষ ১ম ডোজ টিকা পেয়েছেন; এই ৯ হাজার কারা? দেশটির জনসংখ্যা হচ্ছে: ১ কোটী ৭০ লাখ। কিভাবে চলছে এই দেশ?

বাংলাদেশের রাজধানীতে অনেক মানুষ টিকা পেয়েছেন; গড়ে, দেশের শতকরা ৬.৬ জন প্রথম ডোজ পেয়েছেন, ৪.৬ জন ২য় ডোজও পেয়েছেন; আসলে ঢাকার মানুষ গড়ে শতকরা ১০ জনের কাছাকাছি টিকা পেয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশে ১ কোটী ৩০ লাখ ডোজের মতো দেয়া হয়েছে, কিন্তু দরকার আনুমানিক ২৬ কোটীর কাছাকাছি। যেভাবেই এখন তারা টিকা পাক না কেন, ২০২২ সালের শেষে দিকেও তারা টিকা দিয়ে শেষ করতে পারবে না; মানে, এখন যারা ২ ডোজ দিয়েছেন, তাদের পুনরায় যদি টিকা দিতে হয়, তাদেরকে আগামী মে মাসের দিকে নতুন করে আবার টিকা দিতে হবে; দেখেন, সরকার কি করে সেটা ম্যানেজ করে।



সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×