somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপারেশন 'অনুরোধে ঢেঁকি গেলা'

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকায় এ্যালকোহল কিনতে হলে বয়স ২১ বছর, কিংবা তার চেয়ে বেশী হতে হয়; এক বিকেলে স্কুলে-পড়া ১টি মেয়ের অনুরোধে ১'টি শ্যাম্পেন কিনে দিয়েছিলাম; ইহা মোটামুটি বেকুবী কাজ ছিলো; এটি সেই ঘটনা নিয়ে লেখা:

বছর চারেক আগের ঘটনা; বাসা থেকে কিলোমিটার খানেক দুরে একটা প্লে-গ্রাউন্ড খুঁজে বের করেছি, যেখানে একাকী লন-টেনিস প্র‌েকটিস করার জন্য ২টি কোর্ট আছে; পাশে বাস্কেটবল খেলার কোর্ট; টেনিসের কোর্টে সন্ধ্যার দিকে কেহ থাকে না; আমি সপ্তাহে ২/৩ দিন ওখানে একাকী বলে লাথি মারার প্রেকটিস করছিলাম। ঘটনার দিন, বেলা ডুবার একটু আগে আমি কোর্টে এসেছি, একাকী, বাস্কেটবল কোর্টেও কেহ নেই। মিনিট দশেক পরে, ৪ টি হাসিখুশী মেয়ে, আমার কোর্ট হয়ে বাস্কেটবল কোর্টে প্রবেশ করলো; ২ কোর্টের মাঝখানে লোহার তারের উঁচু বেড়া; মেয়েরা বেড়ার পাশে বেন্চে বসে গল্প করছে, আমার বল মারা দেখছে; আমি বুঝতেছি আমার বলের কিক নিয়েও হাসাহাসি করছে!

মিনিট পাঁচেক পর, একজন আমার কোর্টে প্রবেশ করে বললো,
-হ্যালো, তুমি মনে হয়, সেকেন্ড স্ট্রীটে থাক?
- হ্যাঁ, আমি সেকেন্ড স্ট্রীটে থাকি; তুমি কেমন আছো!
-ভালো আছি! বল মারো, আমি স্কুলের সকার টিমে খেলি, গোলকিপার।

আমি হালকাভাবে একটা বল মারলাম, সে খুব স্টাইল করে হাতে ধরলো; বাকী মেয়েরা হাতে তালি দিলো। সে বলটাকে আমার দিকে ছুঁড়ে না মেরে, বল হাতে আমার কাছে এসে বললো,
-ওরা আমার স্কুল বান্ধবী; নীল ড্রেসপরা বান্ধবীটির জন্মদিন আজকে; ওদের বাড়ীতে আমরা জন্মদিন পালন করেছি; আমরা এখন সিনেমা দেখতে যাবো; সে বায়না ধরেছে, আমাদের নিয়ে সে শ্যাম্পেন খাবে; তোমাকে ২০ ডলার দিচ্ছি, তুমি পাশের দোকান থেকে একটা শ্যাম্পেন কিনে দাও!
-তোমার বয়স কতো?
-১৫
-পুলিশ আমাকে লাল ঘরের পানি খাওয়াবে। তোমাদের জন্মদিন কি লেগেই থাকে?
-ভয় পেয়ো না, শ্যাম্পেন আমাদের জন্য নতুন কিছু নয়; এলাকার সবাই সবাইকে চেনে বলেই তোমাকে অনুরোধ করছি।
-আমিও তো এলাকার।
-তুমি নিশ্চয় আমার বাবা-মা'কে খুঁজে বের করে নালিশ করতে যাবে না!
-তা ঠিক, তবে কোনভাবে পুলিশ অবধি গেলে, জেলে কে যাবে, তুমি না আমি?
-ধুর, পুলিশে কেন যাবে? অনুরোধ করছি, অনুরোধটা রাখ।

আমি বললাম,
-ঠিক আছে আমি অন্য দোকান থেকে কিনব, ১৫ মিনিটের মতো লাগবে; তোমাদের হাতে সময় আছে?
-আছে, সময় আছে!
-আমি যাচ্ছি, কিনে এনে বেন্চের নীচে আমার পানির বোতলের পাশে প্যাকেটা রেখে আমি পাশের কোর্টে খেলতে যাবো। তুমি ব্যতিত অন্য একজনকে বলো প্যাকেটটা নিয়ে যেতে! তোমার শরীরে কোন রকম ইলেকট্রনিক ডিভাইস মিভাইস আছে?
-তুমি চাইলে, আমি সব কাপড় খুলে দেখাতে পারবো, তুমি তা চাও? তুমি পুলিশের লোক নাকি?
-ঠিক আছে তুমি যাও, আমি ১৫ মিনিটের মাঝে আসছি; গ্লাস লাগবে?
-না, আমরা পিজ্জা দোকান থেকে নিয়ে নেবো।
-কোর্টের বাইরে অপেক্ষা করগে।
-টাকা?
-আগামী সপ্তাহে আমাকে এখানে দেখলে, আমার পানির বোতলের নীচে রেখে যেও!
ধন্যাবদ, মনে হয়, তুমি মাফিয়ার লোক!

আমি আমাদের এলাকা থেকে একুশ ডলারের একটা শ্যাম্পেন কিনলাম; মাঠে ফিরে এসে বেন্চের নীচে রাখলাম; আমি বল মারছি, ওরা মাঠের বাহিরে দাঁড়িয়েছিলো; নীল ড্রেসপরা মেয়েটা এসে প্যাকেট নিয়ে যাওয়ার সময় বললো, "ধন্যবাদ"।



সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×