
এপ্রিল/মে মাসে ভারতে করোনার ডেলটা ভার্ষণ যখন ভংকর হত্যাকান্ড চালাচ্ছিলো, তখন কি আপনার মনে এই ভয়টি এসেছিলো যে, সময়ের সাথে, ইহা বাংলাদেশে প্রবেশ করতে পারে? নাকি ভেবেছিলেন যে, ইহা শুধু ভারতের জন্য, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন? এখন ইহা বাংলাদেশে তান্ডব চালাচ্ছে, সরকার তথাকথিত 'কঠোর লকডাউন' দিয়েছে; এই লকডাউন কতটুকু কাজ করবে বলা মুশকিল; তবে, দৈনিক মৃতের সংখ্যা ৩৬ জন থেকে লাফ মেরে ১৬০'এর উপরে চলে গেছে।
আপনি যখন ভাবছিলেন যে, ইহা বাংলাদেশে আসতে পারে, তখন শেখ হাসিনা কি বুঝতে পারেননি যে, ইহা বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা আছে! শেখ হাসিনার স্বাস্হ্যমন্ত্রী ও পুরো মন্ত্রনালয় কি এই সম্ভাবনার কথা ভাবেনি? বর্ডারে নিয়োজিত বিজিবি ডিরেক্টর ও বিজিবি সদস্যরা ইহা নিয়ে ভাবেনি? গত ১০ দিনে, ডেলটাতে যাদের মৃত্যু হয়েছে, তারা কি ভাবেনি ইহা বাংলাদেশে আসতে পারে? ড: কামাল সাহেব, ডা: জাফর উল্লাহ সাহেব, মির্জা ফখরুল কি ভাবেনি যে, ইহা বাংলাদেশে প্রবেশ করা সমযয়ের ব্যাপার মাত্র? এরা কি সঠিক পদক্ষেপ গ্রহন করেছিলো?
শেখ হাসিনা যদি ভেবে থাকেন, ইহা বাংলাদেশে আসবে, তিনি কি জাতির সামনে এসে বলেছিলেন, "ভয়ের কারণ নেই, আমি বাংলাদেশে ইহার প্রবেশ রুখে দেবো, আমি জাতিকে ইহার তান্ডব থেকে রক্ষা করবো!" বিজিবি ডিরেক্টর কি বলেছিলো, "ডেলটাকে স্হলপথে বাংলাদেশে প্রবেশ করতে দেবো না আমরা"। স্বাস্হ্যমন্ত্রী কি বলেছিলো যে, ভারতে অনেক মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে; দরকার হোক বা না হোক, আমি সামনের দিনগুলোর কথা মনে রেখে , দেশের মানুষের জন্য অক্সিজেন ম্যানুফেকচারিং এখন থেকেই শুরু করবো।
আপনি জানতেন যে, ইহা আসবে; ইহাকে থামানোর মতো ক্ষমতা আপনার ক্ষমতা আছে কিনা আমি জানি না। শেখ হাসিনা, প্রেসিডেন্ট, স্বাস্হ্যমন্ত্রী, বিজিবি ডিরেক্টর, ড: কামাল, ডা: জাফর উল্লাহ, মির্জা ফখরুল, এরা সবাই জনাতো; কিন্তু এরা কিছুই করতে পারেনি, এরা সবাই অদক্ষ ; কিন্তু জাতির জীবন-মরণ এদের হাতে ন্যস্ত!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




