somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি, সাহিত্যিকদের বিশাল ব্যক্তিত্ব থাকতে হয়

১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



**** এখনো কমেন্ট ব্যানে আছি, কিছুটা গিলটি ফিল করছি; সব পোষ্ট পড়ছি না আজকাল ****

কবি, দার্শনিক, এষ্ট্রোনোমার, অংকবিদ, ওমর খৈয়ামের সময় ( ১০৪৮-১১৩১ ) ২১'শের বইমেলা ছিলো না, আমাজান ডট-কমে উনার বই বিক্রয় হতো না; এবং আপনি যেই স্কুলে পড়তেন, ওমর খৈয়াম সেই স্কুলের শিক্ষক ছিলেন না; উনার ব্যক্তিত্ব, দর্শন, জীবন সম্পর্কে আপনি যতটুকু জানেন, কিংবা কবি নজরুল ইসলাম ও ড: শহিদুল্লাহ যা লিখেছেন, সবকিছুই 'রুবাইয়াৎ'গুলো থেকে অনুধাবন করা।

রাশিয়ান লেখক লিও টলষ্টয়(১৮২৮-১৯১০) সামুতে পোষ্ট লেখেননি; উনার ব্যক্তিত্বকে অনুধাবন করতে হলে, আপনাকে 'আন্না কারেনিনা' ও 'ওয়ার এন্ড পিস' পড়তে হবে; ইতিমধ্যে পড়ে থাকলে উনাকে চেনেন, না'পড়লে উনাকে চেনার কথা নয়।

কবি, লেখদের ব্যক্তিত্ব তাঁদের লেখার লাইনে লাইনে লেখা থাকে। শেখ সাহেব, আমাদের কবিকে কলকাতা থেকে ঢাকা আনার পর, কবির উপর কয়েক লাইন বক্তৃতা দিয়েছিলেন; সেটা ভালো বক্তৃতা ছিলো; কিন্তু ঢাকার শিক্ষিতরা সেই ঘটনার অনেক আগের থেকেই কবি নজরুল ইসলামের বিপ্লবী ব্যক্তিত্বকে জানতেন; উনার কবিতার লাইনে লাইনে সেটি লেখা ছিলো।

যেই বাংগালী ৫ম শ্রেসণী অবধি পড়েছেন, তিনি কবিতা লিখেছেন জীবনে, যেই বাংগালী ৮ম শ্রেণী অবধি পড়েছেন, তিনি গল্প লিখেছেন; এঁদের লেখা কত সময় টিকে থাকবে, সেটা নির্ভাব করে তাঁদের ব্যক্তিত্বের উপর; লেখার লাইনে লাইনে লেখকের ব্যক্তিত্ব লেখা থাকে, ব্যক্তিত্ব সম্পন্ন কবি, সাহিত্যকদের লেখা জীবিত থাকে দীর্ঘ সময়।

সামুতে আপনি সকালে কবিতা লিখছেন, বিকেল ছোট গল্প লিখছেন, কিংবা বছরের শেষে বই মেলায় আপনার বই প্রকাশ হচ্ছে, সবই ভালো; আপনার কবিতা, গল্প, কাব্যগ্রন্হ কিংবা উপন্যাস কত সময় বেঁচে থাকবে, সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিত্বের উপর; আর ব্যক্তিত্ব হচ্ছে, একজন মানুষের প্রোফাইল।



সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ১১:১৮
৩৭টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×