somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যে যৌনতা, ভালোবাসার মৌনতা

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারনারীর ভালোবাসাই সময়ের সাথে জন্ম দেয় ভালোবাসার মানব সন্তান; সন্তানের জন্ম ভালোবাসার মৌন দিকটার উপস্হিতিকে পরোক্ষভাবে প্রকাশ করে দেয়; ভালোবাসাহীন যৌনতার উপস্হিতিও আছে মানব সমাজে, এবং উহা ছোটখাট ব্যাপার নয়। সন্তানের জন্মের মাঝে নরনারীর ভালোবাসার অংশটা লুকিয়ে আছে, উহা ভালোবাসার মৌন দিক; সেই গল্পকে আপনি কিভাবে অন্যের কাছে বলতে চান, কোন লেভেল অবধি আপনি বর্ণনা করতে চান; উহাকে শিল্প/সাহিত্যের লেভেলে রাখার ক্ষমতা, দক্ষতা আপনার আছে, নাকি উহার পর্ণরূপ ছাড়া অন্যরূপে প্রকাশ করার মতো দক্ষতা আপনার নেই? সাহিত্যে মানব জীবনই সবকিছু, নরনারীর ভালোবাসাই সাহিত্য ও শিল্পের নিউক্লিয়াস; উহাকে আপনি কত দক্ষতার সাথে জীবনের গল্পে পরিণত করতে জানেন?

আদি কবি কালিদাস (গুপ্ত সামাজ্যের কবি, আনুমানিক ৩২০ -৫৭০ সালের কোন এক সময়ে ) নরনারীর ভালোবাসার মৌন দিকটাকে এমনভাবে উপস্হাপন করেছেন, উহা সাহিত্য হয়ে আছে, পাঠক উহাকে পেয়েছেন, বুঝেছেন, অনুভব করেছেন। সম্প্রতি ভারতীয় কবি, অন্য আরেক দাস, কমলা দাস, ভারতের (পুরো পাকভারতের ) নরনারীর ভালোবাসার মিলনকে কাব্যরূপ দিয়েছেন; তাঁর সেই দক্ষতা ছিলো।

আপনি যখন নারনারীর ভালোবাসার মৌন দিকটাকে সাহিত্যরূপ দিচ্ছেন,কিংবা অন্য কোন কারণে জনসমক্ষে আণছেন, তখন কি পাঠক আসছেন, নাকি মাছি উড়ছে? আপনি কি কালিদাস, কমলা দাস, নাকি অরাজকতার সুযোগে প্লেবয় দাস কবি?

ইন্টারনেট আসার আগে, আমেরিকার জগৎ-বিখ্যাত পর্ণ-ম্যাগাজিন, "প্লেবয়" বছরে ৬০ লাখ কপি বিক্রয় হতো; ইহার মালিক পক্ষ থেকে দাবী করা হতো যে, ইহাতে সাহিত্য ছিলো; এতে কবিতা ছিলো, গল্ল ছিলো, উপন্যাস ছিলো, আর্ট ছিলো, সাথে অনেক যৌন ছবিও থাকতো; বিশ্বসাহিত্য এই প্লেবয়কে কখনো সাহিত্য-ম্যাগাজিনের সারিতে আসতে দেয়নি। এখন ইন্টারনেটের একটা বড় দিক হলো পর্ণ, এশিয়ার লোকজনই ইহাকে জীবনযাত্রার সাথী করে নিয়েছেন সবার চেয়ে বেশী, এখানে সাহিত্য নেই, কোনদিন ইহা সাহিত্য হিসেবে গণ্য হবে না।

আধুনিক বাংলা কবি ও লেখকেরা আমাদের সাহিত্যে যৌনতাকে কতটুকু অনাবৃত করেছেন, আমি কখনো জানবো না; কারণ, আমি তেমন কিছু একটা পড়ি না। তবে, সামুর সব কবিকে আমি জানি, সব গল্পকারকে আমি জানি; তাদের হাতে সাহিত্য কোনদিকে যাচ্ছে, উহা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যৌনতাকে কাব্যরূপ দেয়ার চেষ্টা সামুতে কোন কবি করেছিলেন কিনা, উহা আমার জানা নেই; সামুতে ইহার জন্য কেহ হা-হুতাশ করেছেন বলেও আমার জানা নেই।




সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২১ রাত ২:৩৭
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×