somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচিত ৪ জন ব্লগারের চাকুরী চলে গেছে করোনায়

২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরিচিত ৩০/৪০ জন ব্লগারদের মাঝ থেকে ৪ জনের চাকুরী চলে গেছে করোনায়, ইহা শতকরা ১০ ভাগ; আসল ডাটা পাওয়া গেলে, চাকুরী হারানোদের শতকরা হার অনেক বেড়ে যাওয়ার কথা। এঁদের মাঝ থেকে ১ জন পার্ট-টাইম চাকুরী পেয়েছেন, বাকী ৩ জন এখন বেকার। আরো অনেকের চাকুরী গিয়ে থাকতে পারে, যা আমি জানি না। পুরো দেশে, রেজিষ্টার করা ৪ লাখ ব্লগার থাকলে ৪০ হাজার বা তার চেয়েও বেশী ব্লগারের চাকুরী চলে যাওয়ার কথা; অবশ্য, ৪ লাখ ব্লগারের মাঝে, করোনার আগে কত জনের চাকুরী ছিলো, তা' আমাদের জানা নেই; আনুমানিক ৩ লাখের চাকুরী ছিলো বলে ধরে নিলে, ৩০ হাজার চাকুরী হারায়েছেন।

যেই ৪ জন চাকুরী হারায়েন, তাঁদের মাঝে একজনের ফাইন্যন্সিয়াল অবস্হা খুবই ভয়ংকর; উনি এখন গ্রামে আছেন, বাবা দীর্ঘদিনের রোগী, কারো সাহায্য ছাড়া উনার বাবা বার্থরুমেও যেতে পারেন না; ব্লগারের মা বেশ সময় ধরে স্বামীর দেখাশোনা করছিলেন, কিন্তু গত কয়েকমাস থেকে উনিও হৃদরোগে ভুগছেন। ব্লগারের কোন আয় নেই। উনাকে সাহায্য করা গেলে ভালো হতো; যদি কেহ বা কিছু ব্লগার উনাকে সাহায্য করতে চান, উনার তথ্য আমি সামুর এডমিন সাহেবকে দেবো।

বাকী ২ জনের চাকুরী খুবই দরকার; ব্লগারদের মাঝে যদি কেহ চাকুরীর ব্যাপারে কোনভাবে সাহায্য করেন, এই ২ ব্লগার উপকৃত হবেন। এঁরা নিশ্চয় নিজেদের সন্চয় শেষ করছেন।

এই হলো ব্লগারদের কথা; বাকীদের অবস্হা আপনারা দেখছেন, উহা অনেক বেশী খারাপ; করোনার কারণে চাকুরী হারানো মানুষ, ছোটখাট ব্যবসা হারানো মানুষ, দৈনিক শ্রমজীবিদের হারানো আয়ের পরিমাণ ১০/১২ বিলয়ন ডলারের বেশী হবে; এসব পরিবারের সন্চয় থেকে ব্যয় ও ঋণের পরিমান মিলে ১০ বিলিয়ন ডলারের বেশী মতো হওয়ার কথা; এগুলো আমার নিজস্ব অনুমান।

বিপুল পরিমাণ মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায়, ও কোটী কোটী বেকার ঘন্টার মুল্য হিসেব করলে, জিডিপি থেকে ৫০ বিলয়ন ডলারের বেশী হারিয়ে যাওয়ার কথা। ফলে, জাতীয় বাজেটের আয়ও কমপক্ষে শতকরা ২০/২৫ ভাগ কম হওয়ার কথা। সরকার এসব ব্যাপারে কোন রকম তথ্য প্রকাশ করছে না, ও দেশবাসীর সাথে কোনভাবে আলোচনা করছে না; কিন্তু জাতীর উপর ইহার ভয়ংকর প্রভাব পড়বে শীঘ্রই, এবং ইহা বেশ দীর্ঘ সময়ের জন্য ঘটবে।



সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×