somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনায় এমপি'দের করার কিছুই নেই?

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের একজন এমপি পারিবারিক প্রয়োজনে আমেরিকা এসেছেন, ২ মাস থাকবেন; দেশে টিকা নিয়েছেন, এখানে পুনরায় টিকা নিয়েছেন; এই মহামারীর সময় দেশে থাকাটা দায়িত্ব বলে মনে করেন না।

করোনা পুরো মানব জাতির জন্য সমস্যা; একা ইসরায়েল করোনামুক্ত হয়ে লাভ নেই, একা আমেরিকা করোনামুক্ত হয়ে লাভ নেই, উহা আবার ফেরত আসবে, জনজীবন স্বাভাবিক হবে না, রাষ্ট্রীয় ব্যবস্হা স্বাভাবিক হবে না; এইজন্যই আমেরিকা ও ইউরোপ ২ বিলিয়ন ডোজ টিকা দিচ্ছে ৩য় বিশ্বের জন্য।

বাংলাদেশ ও ৩য় বিশ্বের অনেক জাতির জন্য করোনা একেবারেই "পারিবারিক" সমস্যা; যেই পরিবারে করোনা হয়েছে, এটা তাদের ব্যাপার, এখানে টিএনও, উপজেলা চেয়ারম্যান, এমপি'র করার কিছুই নেই। পরিবার পারলে চিকিৎসা করাক, না'পারলে মরে যাক! এই ধরণের মহামারীতে যদি স্হানীয় প্রশাসন ধরে নেয় যে, ইহা পারিবারিক সমস্যা, তা'হলে রাষ্ট্রের কি প্রয়োজন?

বাংলাদেশের একজন এমপি কিছুদিন আগে নিউইয়র্ক এসেছেন, আমার সাথে দেখা হয়েছে; আমি আলাপের মাঝে জেনে নিলাম, উনার এলাকায় করোনা কি রকম? প্রতি গ্রামে করোনায় লোক মারা যাচ্ছে; কিন্তু এমপি সাহেব এই করোনার মাঝে নিজের কোন ভুমিকা খুঁজে পাননি, উনি পারিবারিক কারণে আমেরিকা এসেছেন।

নিউইয়র্কের মেয়র এখন চাইলে ৭ দিনের ছুটি নিতে পারবে? নিউইয়র্কের সবকিছু প্ল্যান মতোই চলছে: করোনা হলে, ৯১১ এ কল করলে,৫ থেকে ২০ মিনিটের মাঝে এ্যামবুলেন্স আসবে, অবস্হা বুঝে দরকারী সাপ্লাই দিয়ে যাবে; যদি হাসপাতালে নেয়ার দরকার হয়, হাসপাতালে নিয়ে যাবে; না'হয় ভালো না হওয়া অবধি দরকারী সব ধরণের ঔষধ, খাবার ও সব দরকারী জিনিষপত্র সাপ্লাই'এর ব্যবস্হা করবে। এরপরও যদি মেয়র ৭ দিনের ছুটি চায়, তা নিতে পারবে না, হৈচৈ পড়ে যাবে।

নিউইয়র্যকের ২ সিনেটর ও কংগ্রেসম্যানেরা গত দেড়বছর (করোনাকালীন ) আগের চেয়ে অনেক বেশী ব্যস্ত; এদেরকে অনেকটা ও্যাশিংটন ডিসিতে বাস করতে হচ্ছে: প্রতি সপ্তাহে নতুন নতুন বিল আসছে, সংসদীয় কমিটির মিটিং চলছে; এদের হাত হয়ে ৪ ট্রিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে, গত ২ মাস প্রেসিডেন্ট বাইডেনের "ইনফ্রাস্ট্রাকচার বিল" নিয়ে ঘনঘন সেশন চলছে। করোনার পর, দেশের ইনফ্লেশন এড়ানোর জন্য, এই বিলটি আমেরিকার পুরাতন ব্রীজ, রাস্তা, পাওয়ার ষ্টেশন, বাঁধসহ সকল ধরণের ইনফ্রাস্ট্রাকচারকে মেরামত করবে ও বর্ধিত করবে, আধুনিকরণ করা হবে।

করোনার সময় এদের একজন এমপি কোনভাবে ২/১ সপ্তাহের জন্য ছুটি পাচ্ছে না; বাংলাদেশের এমপি ২ মাসের জন্য আমেরিকা এসে বসে রয়েছে। করোনা বাংলাদেশের জন্য পারিবারিক সমস্যা, রাষ্ট্র ইহা নিয়ে বেশী মাথা ঘামাচ্ছে না।



সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×