somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার শাহ আজিজ'এর মহল্লা ব্যতিত অন্য কোথায় করোনা আছে?

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের করোনা পরিস্হিতির সঠিক ডাটা সরকার ও মিডিয়া থেকে পাওয়া অসম্ভব ব্যাপার; আমার ধারণা ছিলো, ব্লগ থেকে পুরোপুরি ডাটা পাওয়া না গেলেও, সঠিক ধারণা পাওয়া যাবে। কিন্তু ব্লগে এলে দেখি, পুরানো দিনের স্বাভাবিক সময়ের মতো উদ্দেশ্যহীন পদ্য, কামসুত্র পদাবলি, দুর্বল প্লটের গল্প চলছে; করোনা নিয়ে ভাসাভাসা দু'একটি কথা, টিকা নিয়ে সামান্য হাুতাশ, ইত্যাদি; কিন্তু করোনা নিয়ে তেমন তথ্য ও ডাটা নেই।

ব্লগারেরা দেশের সাধারণ মানুষের মতোই করোনাকে সহজভাবে নিচ্ছেন, ইহা যে জাতিকে ক্রমেই পংগু করে ফেলছে, লাখ লাখ পরিবার যে ভয়ানক স্বাস্হ্য সমস্যা ও অর্থনৈতিক সমস্যার মাঝে নিপতিত হয়েছে, ব্লগ থেকে উহা খুব একটা বুঝা যায় না, তেমন চিন্তা, উদ্বেগ আছে বলে মনে হয় না।

আমি করোনার রাজধনীতে থাকি; এখানে করোনাকে খুবই সাফল্যজনকভাবে কন্ট্রোল করেছে; কিন্তু কোনভাবে ইহাকে পেছনের আয়নায় নেয়া হয়নি; সরকার, মানুষ, মিডিয়ায় ইহাই এখনো মুল বিষয়। গত ৩ সপ্তাহে আমেরিকার অন্য এলাকার সাথে তাল রেখে নিউইয়র্ক শহরেও সংক্রমণ বেড়েছে; জুলাই মাসের ২/১ সপ্তাহ নিউইয়র্কের দৈনিক মৃতের সংখ্যা ৫/৬ জনে নেমে এসেছিলো; এখন উহা আবার ২০ জনের কাছে চলে গেছে।

ব্লগারেরা হয়তো করোনাকে কন্ট্রোলে আনতে পারবেন না; কিন্তু নিজের পরিবার ও পরিচিতদের মাঝে প্রভাব রাখতে পারবেন; করোনা থেকে নজর সরায়ে প্রিয়ার জন্য কয়েক লাইন কবিতা লেখার সময় এখনো আসেনি; করোনা নিয়েও গল্প লেখা যায়; এখন কমলা রাণীর দীঘির রূপকথা লেখার জন্য উপযুক্ত সময় নয়।



সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:১০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×