
আমি এখনো করোনার ভয়ে আছি; বয়স বেশী, একবার হলে গেলে খবর আছে; ব্লগার নুরু সাহেবের পোষ্টে নাম এসে যাবে। তবে, সামুতে এলে আমার ভয় কেটে যায়, মনে হয়, মহামারি শেষ হয়ে গেছে: কেহ প্যান্টি কাব্য লিখছেন, কেহ ব্রা কাব্য লিখছেন, কেহ কামসুত্র পদাবলি লিখছেন, কেহ নিজের "ডেইটিং"এর গল্প লিখছেন, লন্ডন থেকে কেহ কেহ "আস্তিক নাস্তিক" নিয়ে লিখছেন, কেহ ইউক্রেনের সুন্দরীর স্তনের কথা বলছেন, কেহ প্রাকৃতিক ভায়াগ্রার ফরমুলা দিচ্ছেন, এক প্রাক্তন করোনা ভুক্তভোগী ব্লগার উপন্যাস, নাকি বড় গল্প লিখে ফেলেছেন; সামু যেন অন্য কোন ইউৈভার্সের অংশ; ইহা যে, বাংলাদেশর ব্লগ তা মনেই আসে না।
শেখ সাহবের জন্মদিন উপলক্ষে যখন মোদী এসেছিল, তখন বেশ কয়েকজন তরুণ সেক্রেটারী একযোগে কয়েকদিন কাজ করেছে সেই প্রোগ্রামে; এদের মাঝে কোন একজনের করোনা ছিলো, তাতে সবার করোনা হয়ে গিয়েছিলো; একজন আমাদের পরিচিত ছিলেন, কয়েক পরিবারের ঘুমনিদ হারাম, ভয়ে সবাই সন্ত্রস্ত; যাক, দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা পেয়ে ৩ সপ্তাহে এরা সবাই ভালো হয়ে গিয়েছিলো। এখন এদের কান্ড দেখলে হতবাক হতে হয়, এরা ট্রাম্পের চেয়েও সরেস, করোনা নামে যেই মহামারী চলছে, ইহাকে গণনাই করে না; একজন বউ ঘরে রেখে আরেক বিয়ে করছে; এরা টিকা কেনার কথা ভাবার লোক? আমার বিশ্বাস, এসব সেক্রেটারীদের ভাবনাচিন্তা, ধারণা, জীবনদর্শন ইত্যাদি গড় ব্লগারদের চেয়ে কম হবে।
বাংগালীরা বীরের জাতি, '৭১ সালে যুদ্ধ করেছিলেন, সেটা মনে হয় এখনো রক্তে রয়ে গেছে; ফলে, করোনাকে এই জাতি গণনা করছে না, সামান্য করোনার জন্য ২/১ বিলয়ন ডলার পানিতে ফেলতে চাচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে ২/৪টা ভীতু বাংগালীও আছেন: ব্লগার রাজিব নুরের স্ত্রী নাকি রাজিব নুরকে আল্লাহের দোয়াই দিয়েছেন টিকা নেয়ার জন্য; উনার ২ মেয়ে থাকায় এই কান্ড ঘটেছে। যেসব নারী ব্লগারের বাচ্চা নেই, তাদের সাহস নিশ্চয়ই রাজিব নুরের স্ত্রীর থেকে বেশী হবে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



