
করোনার মাঝে এই ধরণের পোষ্ট দেয়ার ইচ্ছা ছিলো না; এক গল্পকার ব্লগার উনার চাকুরীর ইন্টারভিউ দেয়া নিয়ে একটা পোষ্ট লিখেছেন; ওখানে কমপক্ষে ২ জন কমেন্ট করেছেন যে, আল্লাহতা'লা তাঁদেরকে চাকুরী দিয়েছেন। বাংগালীরা চাকুরীর ইন্টারভিউ দিতে পারলে আরব্য উপন্যাসের গল্প জুড়ে দেয়: তাঁকে বিশ্বের মাঝে সবচেয়ে কঠিন প্রশ্ন করা হয়েছিলো, ৫/৬ ধাপে ইন্টারভিউ দিয়ে ১০ হাজারের মাঝে তিনি একাই টিকে গেছেন, এবং চাকুরী দিয়েছে আল্লাহ'তালা; অথচ, বাংলাদেশে উঁচু পদগুলোতে চাকুরী করছে ভারতীয়, শ্রীলংকা ও চীনারা।
চাকুরী যে আল্লাহ দেয় এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট, কোরিডোরে শতরন্চি পেতে সারাদিন নামাজ চলে, রুমে রুমে ঘুষ নেয়। আল্লাহ'তালা চাকুরী দেয়াতে ব্লগারদের চাকুরী তেমন হয় না; কারণ, ব্লগারেরা আল্লাহকে সমালোচনা করেন; আমি ২ জন ব্লগারকে জানি, যাঁদের মাষ্টার্স আছে, ৪ বছরেও চাকুরী হয়নি, ২ জনেই টিউশনি করে কোন প্রকারে চলেন। আমেরিকায় আল্লাহ চাকুরী দেয় না, মানুষ চাকুরী দেয়; সেইজন্য এই করোনার মাঝে এক সময়ে ৩০ মিলিয়নের চাকুরী চলে গিয়েছিলো, এখন দরকারী দক্ষলোক খুঁজে পাচ্ছে না; গত ৩ মাস ৯০ লাখ চাকুরীর পদ খালি আছে, মানুষ নেই; বাংলাদেশে আল্লাহ চাকুরী দেয়াতে যত গন্ডগোল, মানুষের চাকুরী নেই; চাকুরী পেলে ঠিক মতো কাজ করে না, ঘুষ নেয়।
বাংলাদেশে চাকুরী আমিও করেছি, চাকুরী পাওয়াটা অভিজ্ঞতা ও দক্ষতার মোটামুটি উপর নির্ভর করে না: সরকারী চাকুরী পেতে হয় ঘুষ দিয়ে, প্রাইভেট ভালো চাকুরী পেতে হলে জানাশোনা থাকতে হয়, কিংবা কোন বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হয়। আমি বাংলাদেশে "ডেনিডার অর্থায়নে পরিচালিত প্রকল্প"এর জন্য ইন্জিনিয়ার নিয়েছি; ১৮ জন ইন্জিনিয়ার নেয়ার জন্য ১০০ জনের বেশী প্রফেশানেলকে সিলেক্ট করা হয়েছিলো; ভাইবায় সবাই কমবেশী মিথ্যা বলেছেন, অনেকেই সম্পুর্ণ অকারণ মিথ্যা বলেছেন।
বাংলাদেশে উঁচুপদের জন্যও লিলিপুটিয়ান ধরণের প্রশ্ন করা হয় ভাইবায়; অনেকে এগুলোর উত্তর জানে, কিন্তু কাজ জানে না; শতকরা ৯০ ভাগ বাংগালী নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না; এজন্য প্রাইভেটের অনেক উঁচু পদে বিদেশীরা (ভারত, শ্রীলংকা ) কাজ করছে।
আল্লাহ মানুষকে চাকুরী দিলে বাংলাদেশে কেহ বেকার থাকতো না, মানুষ কাজে ঘুষ নিতো না, অন্যের জন্য চাকুরী সৃষ্টি করতো, সামান্য ভাইবা দিয়ে আরব্য উপন্যাসের গল্প জুড়ে দিতো না, বাংগালীদের যায়গায় ভারতীয়, শ্রীলংকা ও চীনারা কাজ পেতো না।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


