somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কমেন্টগুলো আমার পোষ্টে কমেন্ট আনতে পারছে না!

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্প্রতি, আমি অনেক পোষ্টে একাধিক কমেন্ট করে যাচ্ছি; কিন্তু আমার কমেন্টগুলো আমার নিজের পোষ্টের জন্য কমেন্ট আনতে সমর্থ হচ্ছে না; এই পোষ্ট লেখার সময়, আমি সামুর বাম প্যানেলে লগ-ইন-করা ব্লগারদের লিষ্ট দেখছি, আমার ধারণা, মাত্র ২ জন ব্লগার আমার পোষ্টটি পড়তে পারেন; এবং, এঁরা যে কমেন্ট করবনে, সেটার নিশ্চয়তা শতকরা ৫১ ভাগ মাত্র।

আমি টেনেটুনে সব সময় কিছু কমেন্ট নিয়ে আসতাম; কিন্তু আজকাল কোন কিছুই তেমন কাজ করছে না, কমেন্ট কমছেই কমছে। ব্লগে গড়ে ৩০/৩৫ জন লগিন করেন, এবং আনুমানিক শ'খানেক ব্লগার কমেন্ট করে থাকেন; লগিন-করা ব্লগারদের মাঝে কমপক্ষ ৩/৪ জন আমাকে কমেন্ট-ব্যানে রেখেছেন; কমেন্ট আসবে কি করে? যাঁরা লগিন করেন না, তাদের মাঝে অনেক মালটি-নিক আছে মনে হয়; কারণ, তাঁদের অনেকই আমার পোষ্টে মান-অপমানকর কমেন্ট করে থাকেন।

সেদিন দেখলাম, এক বিখ্যাত কবি, তার কবিতার নীচে ১টি বিশেষ লাইন যোগ করে দিয়েছেন: ওখানে তিনি উল্লেখ করেছেন যে, চাঁদগাজী ভাইয়ের কমেন্ট পড়েও দেখা হবে না! আমার ধারণা ছিলো, যেই পোষ্টে আমার কমেন্ট পড়বে না, উহা পোষ্ট হিসেবে অভিষিক্তই হবে না; এখন আমার এই অবস্হা? অবস্হা বুঝতেই পারছেন, উনার কমেন্ট এই জীবনে আর আমার পোষ্টে আসবে না!

আমার ১ টা কমেন্ট এমনিতেই হারিয়ে গেছে, উহা হলো ব্লগার নুরু সাহেবের কমেন্ট; উনি জেনারেল হয়ে গেছেন; একদিক থেকে ভালো হয়েছে, কারা মরে গেছেন উহা নিয়ে কম ভাবতে হচ্ছে! কিন্তু আমার ১টা কমেন্ট শেষ! জেনারেল হলেও, উনার কমেন্ট করার ক্ষমতা আছে, উনি লগিন করে, কমপক্ষে আমার পোষ্টে তো ১টা কমেন্ট করতে পারতেন!

আমাকে হেনস্তা করার জন্য যাঁরা কমেন্ট করতেন, তাঁদেরকেও আজকাল ব্লগে দেখছি না; উনারা কি করোনার লক-ডাউনে আছেন? হেনস্তা করলে করুন, কিন্তু বিনা-কমেন্টে তো আর হেনস্তা করা সম্ভব নয়।

ভাবছি, কি করে কমেন্ট বাড়ানো যায়; ধর্মীয় ক্যচাল কাজ করতে পারে? নাকি করোনার সময়, উহা তেমন ফল দেবে না? নাকি শেখ হাসিনার বিপক্ষে, কিংবা জেনারেল জিয়ার বিপক্ষে লেগে যাবো?



সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৮
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×