somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ই আগষ্টের হত্যাকান্ড আপনার ভাবনার উপর প্রভাব ফেলে?

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশ স্বাধীন হওয়ার সাড়ে ৩ বছর পর, দেশের সরকার প্রধানকে হত্যা করে, মিলিটারী দেশের ক্ষমতা দখল করে, আমাদের জাতির কক্ষপথ বদলিয়ে দেয়। জাতির স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি, শেখ সাহেব; এবং পরে তিনি সরকার প্রধান হয়ে, জাতিকে চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন; তিনি নিজেই সঠিক কোন পথ জানতেন না। অবশেষে, তিনি দেশে সীমিত সোস্যালিজম প্রবর্তন করার সিদ্ধান্ত নেন; এবং সেজন্য তিনি "বাকশাল" (সর্বদলীয়) নামে একটি প্লাটফরম গঠন করেন। উহা কার্যকরী করার আগেই তাঁকে হত্যা করা হয়। হত্যাকান্ডে আমাদের পুরো মিলিটারী যুক্ত ছিলো না প্রথমে, এতে উঁচু পদের অফিসারেরা ও নীচু পদের ২০/২২ জন অফিসার যুক্ত ছিলো। হত্যাকান্ডটি ঘটায়েছিলো সিআইএ, এতে সহায়তা করেছে পাকী মিলিটারীর ইন্টেলিজেন্স আইএসআই।

আজকে জাতির যেই প্রোফাইল, জাতির যেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্হান, এগুলোর উপর আপনি ১৫ই আগষ্টের হত্যাকান্ডের কোন প্রভাব দেখতে পান? আপনার কি মনে হয় যে, ১৫ই আগষ্টের হত্যাকান্ড আমাদের জাতির স্বাভাবিক বিকাশকে কোনভাবে ব্যাহত করেছে, কিংবা উল্টো, ইহা জাতিকে সাহায্য করেছে? আপনার কি মনে হয়, শেখ সাহেবকে হত্যা করা না'হলে, জাতি এর থেকে অনেক ভালো করতে পারতো, আমরা কমপক্ষে দ: কোরিয়া, মালয়েশিয়া কিংবা ব্রাজিলের মতো হতে পারতাম?

কিংবা আপনার কি মনে হয়, শেখ সাহেবের সাড়ে ৩ বছর দেশ চালনার প্যাটার্ণ থেকে বুঝা যাচ্ছিলো যে, উনি জাতিকে ভালোর দিকে নিতে পারতেন না; কিন্তু ক্ষমতা থেকেও সরতেন না; ফলে, যা ঘটেছে, উহা ঘটার জন্য পরিস্হিতি তৈরি হয়েছিলো?

বেশীরভাগ বাংগালী বিশ্বের অন্য দেশ ও জাতিগুলোকে সঠিকভাবে বুঝতে পারেন না; বিশ্বের অন্য জাতিগুলো সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণার অভাবে বাংগালীরা নিজ দেশের অবস্হান নির্ণয় করতে পারেন না; ফলে, দেশে কি হচ্ছে, কি হওয়া সম্ভব ছিলো, জাতি কোন পথে এগুচ্ছে, কারা জাতির কক্ষপথ রচনা করছে, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান বেশীরভাগ শিক্ষিত মানুষের নেই।

কিন্তু আপনারা ব্লগার, দেশের শিক্ষিত মানুষদের সবচেয়ে প্রগতিশীল ছোট একটি সেম্পল; আপনারা ব্লগ থেকে যতটুকু সঠিক তথ্য ও তত্ব পাচ্ছেন, অন্যেরা এতটুকু পাচ্ছেন না। আপনারা ব্লগ থেকে বিশ্ব সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পাচ্ছেন; সেই ধারণা, ইত্যাদি থেকে ১৯৭৫ সালের হত্যাকান্ড সম্পর্কে আপনার নিজের ধারণাটুকু বলুন। ইহা কি আপনার ভাবনার উপর কোন রকম প্রভাব রাখে, নাকি ইহা একটি সাধারণ ঘটনা?



সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৭
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×