somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান উইথড্র-প্ল্যান কাজ করেনি আফগানিস্তানে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



**** আপডেট: দুতাবসের সব লোকজন কাবুল এয়ারপোর্টে; তাদেরকে উজবেকিস্তান ও ইউরোপে নেয়ার ব্যবস্হা নিচ্ছে। ১০ হাজার আফগান পরিবারকে বের করার কথা।

***** আপডেট: যেসব আফগানী নাগরিক আমেরিকানদের সাথে অফিসিয়েল কাজে ছিলো, তাদের পরিবার বের করে আনতে ১ মাসেরও বেশী সময় লাগতে পারে।

প্রেসিডেন্ট বাইডেন ৬মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আমেরিকা আফগানিস্তানে আর থাকবে না, আফগান নাগরিকদের অধিকার রক্ষায় আমেরিকান সৈনিকদের প্রাণ দেয়া সঠিক নয়; আফগানদেরকে নিজের দেশ নিজেরাই চালাতে হবে। এরপর পেন্টাগন একটি উইথড্র-প্ল্যান তৈরি করে; উইথড্র প্ল্যানটি কাজ করেনি; এই প্ল্যানের ভুলের কারণে ৫০ হাজারের বেশী আফগান নাগরিকের প্রাণ যেতে পারে, এবং ১ কোটীর বেশী আফগানকে এক-কাপড়ে দেশ ছাড়তে হতে পারে।

আমেরিকা ৩ মাসের মাঝে উইথড্র করার প্ল্যান করেছিলো; ৩ সপ্তাহ পর, আজকে অবস্হা এমন হয়েছে যে, ইহা এখন ৩ দিনের "এভাকুয়েশন"এ পরিণত হয়েছে। আমেরিকা গত ১০ বছরে ৮২ বিলিয়ন ডলার খরচ করে সাড়ে ৩ লাখ আফগান সিকিউরিটি ফোর্স ( সেনাবাহিনী ও পুলিশ ) তৈরি করেছিলো আমেরিকান-ইউরোপিয়ান সমর্থিত সরকারকে টিকিয়ে রাখতে; কিন্তু সেই বাহিনী তালেবানদের থামানোর জন্য ১টি গুলিও ছোঁড়েনি, তারা ইউনিফর্ম বদলায়ে আত্মগোপনে চলে গেছে।

আগামী ৬ মাসের মাঝে কাবুলের পতন হবে না ভেবেছিলো আমেরিকানরা; কিন্তু ৩ সপ্তাহের মাঝে ইহা কিভাভে ঘটলো? ইহার পেছনে কোন ম্যাজিক নেই; ৪টি দেশ: ইরান, চীন, রাশিয়া ও তুরস্ক ইহা ঘটাতে সাহায্য করেছে তালেবানদের। রাশিয়া ও চীন হয়তো আমেরিকার প্ল্যান অগ্রিম জেনে গিয়েছিলো; মনে হচ্ছে, তারা আফগান সিকিউরিটি ফোর্সের দুর্বল অফিসারদের বিবিধ উপায়ে তালেবানদের পক্ষে নিয়ে গেছে।

আজকে, এই মহুর্তে এভাকুয়েশন চলছে; কাবুল থেকে ১০ হাজার মানুষকে আফগানিস্তানের বাহিরে আনতে হবে। কাবুলে এই মহুর্তে আছে ২৫০০ আমেরিকান সৈন্য; নতুন করে ৫০০০ পাঠানো হয়েছে। যেভাবে তালেবানরা কাবুলে প্রবেশ করছে; হয়তো আরো সৈন্য পাঠাতে হবে।

উইথড্র'এর সিদ্ধান্ত বিশ্বকে জানানোর আগে, ইহা গোপনে আফগানদের জানানোর দরকার ছিলো; যেসব আফগানরা দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছুক ছিলো তাদেরকে গোপনে চলে যাবার সুযোগ করে দেয়ার দরকার ছিলো।

এখন কাবুলে রাত, সৈন্যরা আমেরিকান ও ইউরোপিয়ানদের কাবুল এয়ারপোর্টে সমবেত করছে। কাবুল এয়ারপোর্টে মিলিটারী বিমানের জন্য কোন সিভিল বিমান উঠানামা করতে পারছে না। আমেরিকান অনেক কংগ্রেসম্যান বর্তমান অবস্হা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। আগামী ৬/৭ দিনের মাঝে সিভিলিয়ান আমেরিকানরা বেরিয়ে চলে আসবে।




সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ রাত ২:৪৩
২৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×