
ঘোষণা দিয়ে আফগানিস্তান থেকে উইথড্র করার দরকার ছিলো না; উইথড্র করার পর ঘোষনা দেয়ার দরকার ছিলো। কয়েক হাজার আফগানীদের কাছে বিদেশী ভিসা থাকার পরও, তারা বিদেশে চলে যাবার সুযোগ পায়নি ঘোষণা দেয়ার কারণে ; এদের অনেককে তালেবানরা এক সময় হত্যা করবে।
আমেরিকার সাধারণ মানুষ সব সময় আফগানিস্তান থেকে উইথড্র'এর পক্ষে ছিলো; আমেরিকার দরকার ছিলো আফগানদের ইচ্ছানুসারে ভোটে সরকার গঠন করতে দেয়া ও আফগানিস্তান ত্যাগ করা; কিন্তু আমেরিকা তালেবানপন্হীদের ভোটে অংশ গ্রহন করার সুযোগ রাখেনি; ফলে, ভালো শিক্ষিত লোকজন সরকারে এলেও, তারা আফগান জাতির প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি; মানুষের কাছে তারা ছিলো, আমেরিকান পুতুল সরকার।
আফগানিস্তানের সাধারণ মানুষ ও শিক্ষিত লোকজন সব সময় মোটামুটি নিজেদের মাপে সৎ ছিলো, যা আসলে সত জাতি হিসেবে গণ্য হওয়ার মতো নয়। আফগান সরকার ও সরকারের সাথে যুক্ত লোকেরা ২০ বছর আমেরিকান টাকা পয়সা লুট করেছে; ফলাফল, সব মানুষই আমেরিকান সমর্থিত সরকারের বিপক্ষে ছিলো। ফলে, আমেরিকার উপস্হিতি ছাড়া এই সরকার ১দিনও টিকে থাকার কথা নয়; এখন সেটাই ঘটেছে।
বাইডেন যখন মনস্হির করেছিলো যে, উইথড্র করা হবে, সেটা কোন অবস্হায় প্রকাশ করা ঠিক হয়নি। আমেরিকার প্ল্যান ছিলো ১৮ হাজার আফগান পরিবারকে আমেরিকা আনার; ২/১ মাসের মাঝে তাদেকে নিয়ে এসে, তারপর দুতাবাসের লোকজনকে সরায়ে সেখানে সাদা পোশাকে শুধু মিলটারীর লোকজনকে রাখার দরকার ছিলো। এরপর, বিদেশী দুতাবাসগুলোকে ২/৩ দিনের নোটীশে চলে যেতে বলার দরকার ছিলো। এরপর উইতঃড্র করার ঘোষণা দেয়ার দরকার ছিলো।
আমেরিকা সম্প্রতি করোনা, অর্থনীতি, ভোট ও আফগানিস্তান থেকে উইথড্র নিয়ে খুবই নীচুমানের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


