somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার ব্যর্থতা: আফগান সরকার, মিলিটারী ও পুলিশের পলায়ন

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফগানিস্তানে, গত ২০ বছর ছিল আমেরিকান ডলার লুটের উৎসব; সরকারের লোকেরা, তাদের আত্মীয়স্বজন, এনজিও, সেনাবাহিনীর ও পুলিশের অফিসারেরা আমেরিকার ডলার ডাকাতীতে নিয়োজিত ছিলো। প্রেসিডেন্ট, সরকারী কর্মচারী, মিলিটারি অফিসার ও পুলিশের পলায়নের বড় কারণ হচ্ছে, আমেরিকার ডলার লুট, জাতীর প্রতি দায়িত্বহীনতা।

আমেরিকা আফগানিস্তানে ২ ট্রিলিয়ন ডলার খরচ করেছে; এর বড় একটা অংশ নিয়ে গেছে আমেরিকার অস্ত্র ব্যবসায়ী, "কন্ট্রাক্ট সৈনিক" ব্যবসায়ীরা ও এনজিও; তারপরের বড় অংশ ডাকাতি করেছে আমেরিকার পালিত সরকারের লোকেরা, মিলিটারী ও পুলিশ অফিসারেরা; আমেরিকানদের খাতায়, সৈনিক ও পুলিশ মিলে "সাড়ে ৩ লাখ" ছিলো; আসলে, এত লোকবল কখনো ছিলো না; কমপক্ষে, ৫০ হাজারের বেশী ছিলো "ফেন্টম", এদের নামে বেতন/ভাতা তুলে মিলিটারী ও পুলিশ অফিসারেরা উহা নিয়ে গেছে; আফগান সৈনিকেরা ও পুলিশেরা ইহা জানতো; এসব দুর্নীতিবাজ অফিসারদের অধীনে সবাই চাকুরী করছিলো বেতনের জন্য, কোনভাবেই জাতির জন্য নয়, এবং জাতির জন্য প্রাণ দেয়ার জন্য নয়।

সরকারী বেতন যত মানুষ পেতো, এত মানুষ সরকারে ছিলো না। আফগানীদের অসততা ও সততার ডেফিনেশন পশ্চিম থেকে আলাদা ছিলো সব সময়; তালেবানদের পুর্ব পুরুষদের বড় ব্যবসা ছিলো "সুদে" আফিম, নকল জাফরান, কবিরাজী ঔষধ, চাদর, কম্বলের ব্যবসা করতো ভারত, ইরান, পাকিস্তান, সিরিয়া ও তুরস্কে।

আফগানিস্তানে কর্মরত আমেরিকান ও ইউরোপের লোকজন বুঝতে ছিলো যে, আফগান সরকারের লোকেরা আমেরিকার টাকা ডাকাতি করছে, তারা জানতো যে, আফগানেরা বর্তমান বিশ্ব সম্পর্কে অজ্ঞ; কিন্তু ইউরোপ ও আমেরিকানদের সাথে থেকে সরকার চালিয়ে তারা নিজের জাতিকে ও বিশ্বকে বুঝতে পারবে; কিন্তু ২০বছর সময়ে, একটি অজ্ঞ ও ভুল সংস্কৃতির জাতিকে সৎ ও দায়িত্বশীল জাতিতে পরিণত করতে পারেনি। যারা আমেরিকার টাকা লোপাট করেছে তাদের একাংশ পাশের দেশগুলোতে পালিয়ে গেছে, বিশেষ করে এবার তাজিকিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানে।

আমেরিার সৈনিকদের বাহিরে, আফগানিস্তানে বিপুল পরিমানে "বহু জাতীয় কন্ট্রাক্ট টরেরা" ও এনজিও কাজ করেছে, এরাও ছিলো ডাকাত; এরা আফগান সরকার, সেনা বাহিনী ও পুলিশের লোকদের ঘুষ দিয়ে আমেরিকান টাকা পয়সা ডাকাতী করেছে। আফগান প্রেসিডেন্ট থেকে শুরু করে, সরকারের সবাই দেশের কাজ না করে আমেরিকান টাকার জন্য উৎগ্রীব ছিলো।

আফগানিস্তানে কর্মরত আমেরিকান এডভাইজারেরা এই ভয়ংকর প্রতিকুল অবস্হার মাঝে ও অসৎ জাতির সাথে কাজ করে অল্পতে হাঁপিয়ে উঠতো; ফলে, কেহই দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজ করেনি; ক্রমাগতভাবে আসা নতুন লোকেরা আফগানদের বুঝতে পারেনি, না'বুঝে টনে টনে ডলার ঢেলেছে, যা আসলে জাতি গঠন না করে, একটা অসৎ সরকার, মিলিটারী ও পুলিশের সৃষ্টি করেছিলো।


সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×