
ব্লগার নুরু সাহেব ব্লগে না থাকাতে আমি চিন্তিত: প্রথমত, আমার প্রতি পোষ্টে কমপক্ষে ১টা করে কমেন্ট কমে গেছে; তারপর, উনি ব্লগে না থাকাতে বাংগালায় বিখ্যাত লোকজন জন্ম নিচ্ছেন, নাকি মৃত্যুবরণ করছেন, সেটা জানার কোন উপায় নেই! আমি বাংগালী বিখ্যাত ব্যক্তি কারা কারা ছিলেন, তেমন জানি না; এখন কারা আছেন, তাও জানি না; নুরু সাহেবের পোষ্ট থেকে জানাটা সহজ ছিলো। তবে, নুরু সাহবের একটা সমস্যা ছিলো, কোনটা জন্মদিবস, কোনটা মৃত্যুদিবস, তিনি তা সঠিভাবে খেয়াল রাখতে পারতেন না, আদু ভাইয়ের মতো অবস্হা; কিন্তু "ফুলেল শুভেচ্ছা"টা ঠিকমতো দিতেন।
তিনি সাংবাদিক মানুষ; আমি ব্লগের সাংবাদিক, শিক্ষক, গবেষক, দার্শনিক, চিন্তাবিদদের লেখাগুলোর উপর নজর রাখি সব সময়; নিতান্ত "০" কমেন্ট দেখলে, না পড়েও মাঝে মাঝে একটা কমেন্ট করে দিই; "০' কমেন্ট দেখতে ভালো দেখায় না।
উনার এক বন্ধু, ব্লগার প্রামানিক সাহবে, সামুতে ছড়ায় বেশ দক্ষতা দেখায়েছেন সব সময়; গত বছর থেকে নুরু সাহেবও ভালো ছড়া লিখছিলেন, বন্ধুর সাহায্য নিচ্ছিলেন কিনা, কে জানে; কিন্তু সমস্যা দেখা দিলো, উনার বেশীরভাগ ছড়া কেন যেন চাঁদগাজী সমস্যা নিয়ে আসতে শুরু করলো; যাক, এখন ছড়ার উৎপাত থেকে বাঁচা গেলো। মে'জুন মাসে এক "পাগলা ব্লগার" এসে কি সব ছড়া লেখার শুরু করলেন; নতুন তুখোড় কোন ব্লগার দেখলে, নুরু সাহবে কিভাবে উহাকে যেন সাগরেদ বানায়ে ফেলেন; ২/৪ দিন পর দেখি, নুরু সাহেব উনাকে সাগরেদ বানায়ে সাঁকোর পাশে বসায়ে দিয়েছেন, সাগরেদ সাহেব চাঁদগাজীকে নিয়ে ব্যস্ত। সাকো কতদিন আর দোলানো যায়, হাত ব্যথা হয়ে যাওয়ার কথা; সাগরেদ রিটায়ার করেছেন গুরুর আগেই; আমি ভয়ে আছি, কোন সময়ে সাগরেদ আবার এসে উপস্হিত হন।
নুরু সাহেব করোনায় বরিশালের আমড়া, দামড়া, মহিষের দুধ নিয়ে লেখার শুরু করেছিলেন; পড়ে আমার মনে হচ্ছিল, বরিশালে করোনা নেই; পরে জানলাম, বরিশালে করোনা সফলতার সাথে বিস্তার লাভ করেছে। উনি কি এখন বরিশালে, নাকি ঢাকায় কে জানে; তবে, এটা সঠিক যে, উনি সংবাদ সংগ্রহ করতে কাবুল টাবুল যাননি।
ফেসবুকে আপনারা উনাকে দেখলে, ব্লগের কথা মনে করিয়ে দেবেন; বলবেন, আমি বলেছি, সামুতে লগিন করে আমার পোষ্টে যেন ১টা মন্তব্য করে যান।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


