
আমেরিকান মিডিয়া, সিডিসি, ডাক্তার ও সামু ব্লগ থেকে আমি করোনা সম্পর্কে যতটুকু জেনেছি, সেটা আমার ঘনিষ্ট বাংগালীদের সঠিকভাবে জানিয়েছি; কিন্তু টিকা বের হওয়ার আগেই ওদের প্রায় সবার করোনা হয়ে গেছে; কিন্তু কোন পরিবারে মৃত্যুর ঘটনা ঘটেনি; মাত্র ৩টি পরিবার রক্ষা পেয়েছিলো; আজ অবধি, আমরাও (আমার পরিবার ) করোনা থেকে রক্ষা পেয়েছি।
এখন টিকা দেয়ার পর, আগে রক্ষা পাওয়া ৩টি পরিবারের সবার করোনা হয়ে গেছে; এদের ভোগান্তি খুবই কম হয়েছে; এই ৩ পরিবারে ২ জন আছেন ৭০+ বছর বয়স্ক। এখনও আমার পরিবার আপাতত করোনায় আক্রান্ত হয়নি; কিন্তু অবস্হা দেখে মনে হচ্ছে, ইহা হবে, সময়ের ব্যাপার মাত্র; আমেরিকার শহরবাসীদের সবার করোনা হবে।
এখন পরিচিত যাদের করোনা হচ্ছে, এরা কেহই বলতে পারছেন না, কিভাবে সংক্রমণ ঘটছে; এরা সবাই মাস্ক ব্যবহার করছেন নিয়মিতভাবে, বাজার করা ব্যতিত কোনভাবেই অন্যদের কাছাকাছি হচ্ছেন না; আড্ডা দিচ্ছেন নিজেদের মাঝেই, এবং মাস্ক থাকছে সব সময়। আমি সবার সাথে সংক্রমণ নিয়ে আলাপ করছি, কেহ সংক্রমণের সঠিক ক্লু খুঁজে পাচ্ছেন না।
নিউইয়র্কে সংক্রমণ খুবই কম, বিশেষ করে, ব্রংস ও কুইন্সে করোনা নেই বললেই চলে; ব্রুকলীনের চীনা ও বাংগালী এলাকায় ইহা হচ্ছে মাত্র; ইহুদী এলাকায়ও ইহা নেই।
করোনার সময় আমি পরিচিতদের থেকে মোটামুটি দুরে থাকার চেষ্টা করেছি; এখন দুরে থাকার চেষ্টা করলে সবাই মন খারাপ করেন, একত্রিত হতে হয়; করোনার সময়ের একাকিত্বের সময়টুকুকে অনেকে ভুলে যাবার জন্য, মনে হয়, এখন বেশী আড্ডা দি্তে চাচ্ছেন; এই কারণে, ঐ কারণে, বিনা কারণে সবাই আড্ডা দিতে চাচ্ছেন।
আমার ঘনিষ্টদের ও পরিচিতদের মাঝে এখন মাত্র আমরা করোনামুক্ত আছি; আমার কেন সন্দেহ হওয়ার শুরু হয়েছে, আমারও করোনা হয়ে যেতে পারে; ইহা সময়ের ব্যাপার মাত্র।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


