somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮ জন ব্লগার ও প্রথম পাতায় ৯টি শুন্য মন্তব্যের পোষ্ট

২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনারা ঘুম থেকে উঠে কি করেন, আমি জানি না; আমি ঘুম থেকে উঠার পর, একবার সামুতে যাই; দেখি, পড়ার মতো নতুন কোন পোষ্ট আছে কিনা, কমপক্ষে বেশী কমেন্টসহ কোন পোষ্ট আছে কিনা সামনের পাতায়; এবং কতজন ব্লগার লগিন করা অবস্হায় আছেন। আজকে আমেরিকান সময় সকাল ৫'টায় সামুতে এসে দেখি, ১৮ জন ব্লগার লগিন অবস্হায় আছেন, এবং ১ম পাতার ৯টি পোষ্টে ০ (শুন্য ) মন্তব্য; এগুলোর বেশীরভাগই কবিতা।

১৮ জন লগিন-করা ব্লগারের নাম পড়ে বুঝলাম, এঁদের মাঝে, আমিসহ মাত্র ৩ জন ব্লগার কিছু পড়ে কমেন্ট করতে পারেন, বাকীরা ওখানে লগিন অবস্হায় থাকবেন, এক সময় লগআউট করে চলে যাবেন। আমি একটি পোষ্ট পড়ে কমেন্ট করলাম, লেখক উত্তর দিলেন! সেই লেখক কখন শেষবার কমেন্ট করেছেন, সেটা চেক করে দেখলাম, ২০১৯ সালের মাঝামাঝি; আমার জন্য ভালো খবর হলো, উনার শেষ ২ দুইটা মন্তব্যের একটা হলো আমার এক পোষ্টে!

পোষ্ট কেন শুন্য মন্তব্য কপালে ধারণ করে কাঁদতে থাকে? মুল কারণ হলো, পোষ্টের ভেতর কিছু নেই, উহা কোন না কোনভাবে মন্তব্যের অনুপযুক্ত! ১ম পাতায় দেখলাম, এক কবির ১টা কবিতা ২ বার এসেছে; ঘন্টা'খানেক চলে গেছে, কবি টের পায়নি যে, পোষ্টটা ২ বার এসেছে; ইহা অনেকের ক্ষেত্রে ঘটে, এটা দায়িত্বহীনতার স্বাক্ষর।

কয়েকজন সিনিয়র ব্লগার লগিন করা অবস্হায় থাকেন, এদেরকে আমি কোন কিছু পড়তে দেখি না, মন্তব্যও করেন না; কালেভদ্রে কিছু একটা লেখেন, কিন্তু পাঠক পান না।

১ম পাতায় শুন্য মন্তব্যসহ ৯টি পোষ্টের প্রতিটি থেকে ২/১ লাইন করে পড়েছি, আমাকে টানেনি, আমি মন্তব্য করিনি; আমি দেখতে চাই, এর মাঝে কয়টি পোষ্ট শেষ অবধি ০ মন্তব্য নিয়ে সামুর ২য় পাতায় চলে যায়।

ব্লগারদের নিজের প্রতি সন্মান থাকা উচিত, তাঁর লেখা যেন শুন্য মন্তব্য কপালে ধারণ করে ২য় পাতায় না যায়; অবস্হা সেই রকম দেখলে, পোষ্ট সরিয়ে নেয়া উচিত। আজকাল, আমার পোষ্টগুলো কঠিন সময় পার করছে; আমি যখন দেখি যে, ১ম পাতায় থাকাকালীন সময়ে পোষ্ট ১০টির কম মন্তব্য পেয়েছে, আমি উহাকে সরায়ে দিই; আমার কোন পোষ্ট কম মন্তব্য পেয়ে "আলোচিত ব্লগ"এর পাতায় চলে গেলেও আমি উহাকে সরায়ে দিই। ব্লগারদের চেষ্টা করতে হবে, লেখা যেন ০ মন্তব্য নিয়ে ঘুমাতে না যয়!



সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২২
৩১টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×