somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোস্যালিষ্ট অর্থনীতি

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোস্যালিষ্ট অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের জন্য দরকারী সব উপকরণ (ক্যাপিটেল, শ্রম, কাঁচামাল, ম্যানেজমেন্ট ) রাষ্ট্র, তথা সাধারণ মানুষের হাতে থাকে; ফলে, উৎপাদন থেকে যেটুকু লাভ হয়, সেটুকুকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান-উন্নয়নে বিনিয়োগ করা হয়। বর্তমানে আমাদের জাতিতে যেইটুকু লাভ হয়, উহা বসুন্ধরা, বেক্সিমকো, খুলনা পাওয়ার, শিকদার ব্রাদার্স, প্রশাসন, রাজনীতিবিদরা ও মাফিয়ারা নিয়ে যায়, মানুষ পায় না।

সামজতান্ত্রিক অর্থনীতিতে শিক্ষা ফ্রি, বেকারত্ব নেই, সবার জন্য থাকার মতো ঘর থাকে, সবার জন্য ফ্রি চিকিৎসা; এগুলো করার জন্য সরকার কোথা থেকে এত সম্পদ পেয়ে থাকে? আজকের বাংলাদেশে গড়ে অর্ধেক মানুষের চাকুরী/কাজ আছে, তাতে সরকার বছরে গড়ে ৫০ বিলিয়ন ডলারের বাজেট করছে ও ৪৫ বিলিয়ন ডলার রিজার্ভে রেখেছে; যদি সবাই চাকুরী করতো, কত টাকার বাজেট করতে পারতো সরকার? সবাই কাজ করলে, আমাদের মুদ্রা 'হার্ডকারেন্সীতে' পরিণত হতো, রিজার্ভ রাখার দরকার হতো না।

আমাদের সরকার ৫০ বিলয়ন ডলারের বাজেট করছে; কারণ, সরকারের আয় গড়ে ৫০ বিলিয়ন ডলারের মতো; কিন্তু সরকারের লোকেরা কত বিলিয়ন 'চুরি' করছে, ধনীরা কিভাবে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কত পরিমাণ মানুষ ট্যাক্স দিচ্ছে না? ব্যবসায়ীরা 'ঋণের' নামে আমাদের জাতির কি পরিমাণ 'ক্যাপিটেল ডাকাতী' করছে?

সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়াও বাংলাদেশের সবাইকে ফ্রি পড়ানো সম্ভব হতো; কিন্তু আপনি কি তা চান? আপনি নিজেই তা চাননি। তা'ছাড়া আমাদের ব্যুরোক্রেটরা কি তা চায়? আসলে, প্রতিটি বাংগালী চান যে, তাদের পরিবারের লোকেরা সবচয়ে বেশী শিক্ষিত হোক, প্রতিবেশীর সন্তানেরা যেন, একটু কম শিক্ষিত হয়।

ফরাসী বিপ্লবের (১৭৮৯ - ১৭৯৯) আগে পৃথিবী ছিলো রাজতন্ত্রে; পুরো রাজ্য ও তার থেকে সকল আয় ছিলো রাজার; রাজারা প্রজাদের জন্য কতটুকু ব্যয় করতো? ফরাসী বিপ্লবের ফলে, সম্পদ রাজার হাত থেকে চলে যায় নতুন শ্রেণীর হাতে, ব্যবসায়ীদের হাতে; ওরাই আজকের আমাজন, মাইক্রোসফট, আলীবাবা, ব্যাংক অব আমেরিকা, বেক্সিমকো, বসুন্ধরা, টাটা, বিড়লা। প্রতি জাতিতে ৫% মানুষ জাতির ৯০ ভাগ সম্পদ দখল করে রেখেছে, তাদের কাছে পুরো জাতি জিম্মি।

করোনার ফলে চীন ১ জন লোকেরও চাকুরী যায়নি, আমেরিকায় ৪ কোটী লোকের চাকুরী চলে গিয়েছিলো, ভারত জানেও না কত কোটীর চাকুরী/কাজ চলে গেছে; বাংলাদেশে করোনা কি ক্ষতি করেছে, আপনি কোনদিন বসে তা হিসেবে করার চেষ্টা করেছেন? করেননি।

সোস্যালিষ্ট অর্থনীতি বুঝতে হলে, সাধারণ অর্থনীতি, ফাইন্যান্স ও পলিটিক্যাল ইকোনোমীতে আপনার কিছুটা জ্ঞান থাকতে হবে; এরপর আপনাকে 'ক্যাপিটেলিষ্ট' অর্থনীতি বুঝতে হবে; তখন আপনি বুঝতে পারবেন, কেন মানুষ বেকার থাকে, কেন সবাই শিক্ষার সুযোগ পায় না, কেন মানুষ স্ত্রী ফেলে আরবে উট চরায়, কেন মানুষ কমলাপুর ষ্টেশনে বাচ্চা প্রসব করে, কেন একজন মহিলা জীবনে একবারও কোন গাইনী ডাক্তারের কাছে যেতে পারেনি, কেন আজো আপনি ডেন্টিষ্টের কাছে যাননি, কেন ব্লগার ইমন যুবায়ের একবারও কার্ডিওলোজিষ্টের কাছে যেতে পারেননি, কেন আপনার বাচ্চার সমবয়সী একটি কিশোরী রাতে ঢাকার রাস্তায় ঘুমায়, কেন সে গর্ভ-ধারণ করে? তখন যদি আপনি ইহার সমাধান খুঁজেন, আপনি অন্য ধরণের অর্থনৈতিক নিয়ম নিজের থেকেই বের করতে পারবেন, কিংবা কার্ল মার্ক্সের দেয়া কিছু নিয়ম কানুনকে কাজে লাগাতে পারবেন।







সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×