somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার জনমদাসীকে প্রায়ই মনে পড়ে, ভালো থাকুক জনমদাসী

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৭ সালে 'জনমদাসী' নিক নিয়ে একজন নারী ব্লগার লেখা শুরু করেন; প্রো-পিকে উনি নিজের ছবি দিয়েছিলেন; উনি স্নিগ্ধ ও সৌম্য কান্তির এক নারী ছিলেন; তিনি ৩ মাসেরও কম সময় ব্লগে ছিলেন; কিন্তু তিনি ব্লগ কাঁপিয়ে গেছেন।

আমার এই পোষ্টটাকে আমি আজকে বেশ কয়েকবার পড়ছি; লেখাটা তেমন কিছু না, কিন্তু বারবার পড়তে ভালো লাগছে।

ব্লগার জনমদাসী কবি জীবনান্দ দাসের একটি করিতার কয়েক লাইন তুলে দিয়ে, সেই লাইনগুলোর উপর একটা কুইজ দিয়েছিলেন; সেই লাইনগুলোর মাঝে হয়তো উনার জীবনের অনেক সুখ, কিংবা ব্যথা লুকায়িত ছিলো। সেই কুইজের ১ম পুরস্কার ছিলো, হজে যাবার সব খরচ উনি দেবেন, সাথে হাত-খরচ হিসেবে ২ লাখ টাকা দেবেন। আমি ব্লগের কুইজে কখনো অংশ নিই না; উনার পোষ্টে কমেন্ট করলাম যে, উনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, যিনি জিতবেন, তার মন খারাপ হবে, উনি কোন পুরস্কার দেবেন না।

ব্লগে, আমার কিছু সহব্লগার ছিলেন, যাঁরা আমাকে অনেক সময় সাপোর্ট করতেন; তাঁরা কয়েকজনও কমেন্ট করলেন যে, জনমদাসী পুরস্কার দেবেন না। জনমদাসী অনেক ক্ষেপে গেলেন আমার ও সহব্লগারদের উপর। উনি ক্ষেপুক এটা আমি চাইনি: যাক, সেই সাময়িক ব্যাপারগুলো উনি ভুলেন গেছেন সাথে সাথে! উনার প্রোপিকটা এত সুন্দর ছিল যে, আমি উনার প্রোপিক দেখার জন্য উনার পোষ্ট পড়তাম; উনার পোষ্টে আজগুবি আজগুবি বিষয় নিয়ে আবেগী লেখা থাকতো; আর কমেন্টকারীদের উনি প্রেমিকের মতো ভালোবাসতেন; আমি ঘুরেফিরে একই পোষ্টে ২/৩টি কমেন্ট করতাম।

জনমদাসী মনে হয়, সব ব্লগারকে ভালোবাসতেন, আর কবি জীবনান্দ দাসকে ভালোবাসতেন। তিনি যখন ব্লগে উপস্হিত থাকতেন, ব্লগারেরা অনুভব করতেন যে, উনি পাশেই আছেন। তিনি ব্লগারদের ভালোবাসতেন, এতই ভালোবাসতেন যে, উনার আবোল তাবোল কথাও ভালো লাগতো, ব্লগকে সফটওয়ার মনে হতো হ্তো না, আমার কাছে ব্লগকে এক সুন্দরী রমনীর মতো মনে হতো, ব্লগ জীবিত হয়ে উঠতো!

উনার পতন ঘটালেন কয়েকজন ব্লগার; সেই ব্লগারগুলো অবশ্যই বুদ্ধিমান ছিলেন না, উনাদের নিজস্ব কোন গুণ ছিলো না; উনারা জনমদাসীর জীবন্ত আবেগকে ধারণ করার মতো শক্তিশালী ছিলেন না; সামান্য নুড়ি পাথর যেমন হাতির পথচলা বন্ধ করে দেয়, বে-গুণী ২/৪ জন অখ্যাত ব্লগার উনাকে থামিয়ে দেন।

উনার প্রোপিকটা আমার কাছে নেই; কারো কাছে থাকলে দেবেন। উনার চলে যাওয়া প্রায় সকল ব্লগারদের জন্য বেদনাদায়ক ছিলো; আমার মনে হয়েছিল, উনি ব্লগে আসতেন একদন্ড প্রশান্তির খোঁজে, ঠিক জীবনান্দ দাসের মতো।




সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৮
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×