somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারিবারিক বন্ধু

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি দীর্ঘদিন থেকে এক গায়েনীজ মহিলার দোকান থেকে ফলমুল, শাকসবজী কিনি; মহিলা ক্যাশে থাকেন; বিকেলে ভীড় হলে, উনার স্বামী আরেকটা ক্যাশ খোলেন। সেদিন বিকেলে দোকানে গিয়ে দেখি তাদের কলেজে-পড়া মেয়েটি বাবার ক্যাশে কাজ করছে; আমি এটা সেটা কিনে মায়ের লাইনে দাঁড়ালাম; এই লাইনে লোকজন বেশী, তিনি ইশারায় মেয়ের লাইনে যেতে বললেন; মেয়েকে লক্ষ্য করে বললেন,
-ইনি আমাদের বন্ধু মানুষ, আমাদের অনেকদিনের কাষ্টমার।
-ওমা, তোমাদের পাকিস্তানী বন্ধুও আছে? এরা তো জাল নোট দেয়!
-চুপ কর, বেকুব মেয়ে! প্রথমত: উনি পাকিস্তানী নন, বাংলাদেশী; উনি আমাদের পারিবারিক বন্ধু।
-ঠিক আছে, ঠিক আছে; পারিবারিক বন্ধু তো আমারও বন্ধূ।

ক্যাশ মেশিনে মুল্য চাপতে গিয়ে মেয়ে বারবার ভুল করছে, মাকে সবকিছুর দাম জিজ্ঞাসা করছে; আমি বিপদেই পড়লাম মনে হয়, দাম কম রাখলে তো অসুবিধা নেই, বেশী নিলে আমার মনটা খারাপ হবে শেষে। আমি নীচু গলায় বললাম,
-মেমোরি কম নাকি, কোন কিছুর মুল্য মনে থাকে না?
-মেমোরি আছে, মেমোরি আছে, এখন বড় হয়ে গেছি, মেমোরিও অনেক বড় হয়ে গেছে! তবে, ওখানে শাক লতাপাতার মুল্য লেখা নেই, আছে ফুল, ফল, মৌমাছি, মেঘ, বৃষ্টি, ঝড়ের কবিতা!
-আমিও কবিতা ভালোবাসি!
-তাই নাকি? তা'হলে আমাদের রাস্তা একদিন হয়তো কোথায়ও পরস্পরকে কাটবে।


আমি চুপ, বেশী কথা বলতে চাইলাম না; শেষে মা কি মনে করে। বাসায় এসে দেখি, স্পারাগাস এক প্যাকের স্হানে ২ প্যাকের মুল্য নিয়েছে; মেজাজটা খারাপ হয়ে গেলো! তার সৌন্দয্য তার, টাকা নষ্ট হয়েছে আমার। ঠিক আছে, তা'কে একটু ধরতে হয়; ঘরে ১০ ডলারের ২টি জাল নোট অনেকদিন থেকে পড়েছিলো। ৩/৪ দিন পরে বিকেলে দোকানে গেলাম, ২১ ডলারের মত বাজার করলাম; টাকা দেয়ার সময়, ২ ডলারের একটা নোট দিলাম উপরে, তারপরে ১ ডলারের অনেকগুলো নোট, প্রায় শেষের দিকে ১০ ডলারের জাল নোট! সে ২ ডলারের নোট পেয়ে এমনভাবে উত্তেজিত হয়ে উঠলো যে, বাকী নোটগুলো তেমন দেখেনি। ২ ডলারের নোটটা নিজের পকেটে রেখে দিলো; আমাকে বারবার ধন্যবাদ দিলো।

সপ্তাহ'খানেক পর, কাজের দিনে দোকানে গেলাম, লোকজন নেই, মা বাইরে বসে বাতাস খাচ্ছে, মেয়ে ক্যাশে। মেয়ের মা বললো,
-ফ্লোরিডার ছোট কমলা এসেছে, এই সিজনে আজকে প্রথমবার, খেয়ে দেখবেন।

আমি এটা সেটা কেনার পর, ১ কমলা খেয়ে দেখলাম, বেশ ভালো; আমি আরো ২/১টা খেলাম; দেখি মেয়ে তাকিয়ে আছে! মেয়ে তাকিয়ে থাকায় আমি আরো ২টি খেলাম। শেষে ৩/৪ পাউন্ড কমলা নিলাম। ক্যাশে আসার পর মেয়ে আমাকে বলে,
-তোমার ওজম কত?
-১৮০ পাউন্ড।
-বরাবর?
-বরাবর অবধি জানার কি দরকার?
-এখন আমি তোমাকে পাল্লায় তুলে মাপবো, তার থেকে ১৮০ পাউন্ড বাদ দিলে বুঝতে পারবো কি পরিমাণ কমলা তুমি খেয়েছো!
-মাপার এই পুরানো পদ্ধতিই তুমি শুধু জান? মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে!
-তুমি বলছ, মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে?
-হ্যাঁ, পারে!
-পারিবারিক বন্ধু, তুমি খুবই আকর্ষনীয় কথা বলেছ; আমার খুব ভালো লেগেছে! আমি আমার মাকে এটা শোনাতে চাই; তুমি কি বল!
-না, মাকে বলার দরকার নেই!
-আমার মনে হয়, বলাই ঠিক হবে!
-না, না বলাই ঠিক হবে!
-আমার মনে হয়, তুমি ছোটখাট একটা ধরা খেয়েছ!

সে হাসছে, আমাকে কৌশলে ধরেছে, এমন একটা ভাব। পয়সা দিয়ে বের হওয়ার আগে তার হাতে ১০ ডলারের একটা নোট দিলেম।
-এটা কিসের জন্য?
-গতদিন তোমাকে জাল ডলার দিয়েছিলাম, টের পাওনি?
-ঐ কাজ তুমি করেছিলা? আমাকে অনেক বকুনী খাওয়ায়েছো তুমি! এটাকে বলে পারিবারিক বন্ধু?
















সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×