somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিফিউজী সমস্যা ও সামুর ব্লগারদের সচেনতা

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোহিংগাদের নিয়ে পোষ্ট লেখেননি, এই রকম কোন ব্লগার যদি সামুতে থেকে থাকেন, আপনি হাত তুলুন! রোহিংগাদের নিয়ে আমি নিজেই আনুমানিক ৫০'টার মতো পোষ্ট লিখেছি। বর্তামন বিশ্বের হিংসার রাজনীতি ও অসম-অর্থনৈতিক সমস্যার একটি বিশাল দিক হলো রিফিউজী সমস্যা। বর্তামনে জাতিসংঘের ভুমিকা নিয়ে বেশীরভাগ মানুষ বিভ্রান্ত; কিন্তু রিফিউজী নিয়ে ওদের পদক্ষেপগুলো অনেক প্রসংসার বিষয়।

সমসাময়িক রিফিউজী সমস্যার একটা কারণ হলো, গৃহযুদ্ধ; কিন্তু তার থেকে বড় কারণ হলো, ৩য় বিশ্বের 'অসম অর্থনীতি'। আপনারা রোহিংগা সমস্যা নিয়ে অনেক পোষ্ট লিখেছেন; আপনার কখনো কি ইউরোপ, আমেরিকা ও কানাডায় বাংলাদেশী রিফিউজী নিয়ে লিখেছেন? বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমান মানুষ রিফিউজী হিসেবে বিদেশে আশ্রয় চাচ্ছে কিন্তু। বাংলাদেশে তো গৃহযুদ্ধ চলছে না, এই দেশের মানুষ কেন রিফিউজী হচ্ছে?

গতকাল ছিলো আমেরিকার রিফিউজী সমস্যার একটি কালোদিন; গতকাল, আমেরিকার দক্ষিণ সীমান্ত হয়ে, হেইতির কয়েক'শ রিফিউজী পায়ে হেঁটে আমেরিকায় প্রবেশ করার সময়, সীমান্ত রক্ষীরা তাদেরকে বেশ নির্দয়ভাবে ধরে, জড়ো করে, বাসে ও ভ্যানে করে মেক্সিকোতে ফেরত পাঠায়; অনেক আমেরিকান এই ধরণের পদক্ষেপকে 'নির্দয় পদক্ষেপ' বলেছে।

গত মংগলবার থেকে (৯/২২/২১ - ৯/২৭/২১ ) নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের সন্মেলন চলছে; আমাদের প্রাইম মিনিষ্টারও এসেছেন; আপনারা যখন আমার এই পোষ্ট পড়বেন, হয়তো এই সময়েই ( আজ নিউইয়র্ক সকালে ) তিনি তাঁর বক্তব্য রাখবেন। উনার বক্তব্য চলাকালে কেহ হলে থাকবে কিনা বলা মুশকিল; তবে, তাঁকে অনেক দেশের রা্ষ্ট্র-প্রধানরা চেনেন; সেটা হলো 'রোহিংগা' রিফিউজীদের বাংলাদেশে স্হান দেয়ার জন্য।

উনি জাতিসংঘে এলে কি বলেন, আমেরিকার মিডিয়ায় তেমন আসে না, উহা আসে বাংলাদেশের মিডিয়ায়; তবে, রোহিংগাদের কারণে উনাকে চেনার ফলে, উনাকে জাতিসংঘের বিবিধ ঘরোয়া মিটিং'এ কথা বলতে দেয়া হয়। ২০১৮, ২০১৯, ২০২১ সালে উনি অনেক মিটিং'এ কথা বলার সুযোগ পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন; কিন্তু রোহিংগা সমস্যা থেকেই যাচ্ছে।

বিশ্বের যারা জানে যে, বাংলাদেশের সরকার রোহিংগাদের যায়গা দিয়ে মানবতার পরিচয় দিয়েছে, তারা এটাও জানে যে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছর উন্নত দেশগুলোতে গিয়ে রিফিউজী হিসেবে আশ্রয় চায়; ইহার কারণে, বাংলাদেশ সরকারের ইমেজ সমস্যা আছে; এবং মনে হয়, এই কারণে বিশ্বের শক্তিশালী দেশগুলো বাংলাদেশের রোহিংগা সমস্যা নিয়ে খুব একটা মাথা ঘামায় না।



সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×