somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতায় কেন পদ্মার ইলিশ?

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যারা পদ্মাকে হত্যা করছে, তাদেরকে কেন পদ্মার ইলিশ খেতে দেয়া হবে?
তাদের জন্য শক্ত শেলের কাঁকড়া পাঠানোর দরকার ছিলো; কলকাতায় ৭ হাজার টন ইলিশ রপ্তানী করাটা বেশ বড় ধরণের অন্যায় কাজ হয়েছে; এমনিতেই বাংলাদেশে ইলিশের দাম নিয়ে ক্রিমিন্যাল কাজ করে চলেছে মাছ ব্যবসায়ীরা; সরকার সেটা না থামায়ে, অকারণে কলকাতায় ইলিশ রপ্তানীর সুযোগ করে দিয়ে আরো বড় অন্যায় করে যাচ্ছে রীতিমতো। বস্তীর গরীব মানুষদের ছেলেমেয়েরা টেলিভিশনে ইলিশ মাছ দেখে, নাটকে ইলিশ মাছ দেখে, কিন্তু নিজ ঘরে ইলিশ মাছ দেখতে পায় না। সেদিক থেকে টোকাইরা ভাগ্যবান, ওদের অনেকেই রেষ্টুরেন্টে একবেলা, একটুকরো ইলিশ মাছ কিনে খেতে পারে, এদের অনেকই আয় করতে শিখেছে।

কলকাতায় যারা ইলিশ মাছ রপ্তানীর সুযোগ পায়, এরা কি আসল রপ্তানীকারক, নাকি মাফিয়া ধরণের লোকজন সেটাও জানা মুশকিল; এরা কি ডলার আনছে, নাকি মাদক আনছে ভারত থেকে সেটা কে খেয়াল রাখছে! এমন কি ডলার আনলেও, ৭ হাজার টন ইলিশের ডলারের জন্য বাংলাদেশ বসে নেই; হয়তো শ্রীলংকার জন্য উহা একটি সংখ্যা।

বাংলাদেশে ডলার আয়ের কাজ করেন গার্মেন্টস'এর মেয়েরা; এরা কয়বেলা ইলিশ কিনতে পারবেন? আমি ২/৪ জন ব্লগারের অবস্হা দেখেছি, যাঁদের পক্ষে ইলিশ কেনা কঠিন ব্যাপার!

মাছ-মাংসে ও অন্যান্য খাবারে কেমিক্যাল মিশায়ে জাতিকে পংগু বানায়ে দিচ্ছে ব্যবসায়ীরা; পুকুরের মাছে চেয়ে সামুদ্রিক মাছ কিছুটা নিরাপদ আমিষ; সেজন্য প্রতিটা ইলিশকে হিসাবে রাখার দরকার। কলিকাতার মানুষ কি আমাদের এমন বন্ধু যে, যাদেরকে না খাওয়ালে আমাদের গলা দিয়ে ইলিশ নীচের দিকে নামছে না? একা মমতাদির ভালোবাসার কারণেই ইলিশ রপ্তানী বন্ধ করার দরকার। মমতাদির ভালোবাসার কারণে পদ্মায় কেছকি মাছে পাওয়া যাচ্ছে আজকাল; ভবিষ্যতে গুগলী ও কাঁকড়া পাওয়া যাবে।



সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
৪১টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×