somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী থালায় ভাত দেখেন না, মাঠে বলদ দেখেন

০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের পিএম জাতিসংঘে কথা বলতে নিউইয়র্ক এলে, আওয়ামী লীগের লোকেরা উনাকে ম্যানহাটনে মেরিয়ট হোটেলে সংবর্ধনা দেন; উনি প্রতিবারেই অনেকটা একই ধরণের কথা বলেন; আমি প্রায়ই যেতাম, আমি উনাকে কাছে থেকে দেখতে চাইতাম, স্বাস্হ্য কেমন আছে, সেটা বুঝার জন্য।

এবার আমি যাইনি, উনি হোটেলে আসেননি, লোকজন জড়ো হয়েছিলো, উনি অনলাইন থেকে ভার্চুয়েল বক্তব্য রেখেছছেন ও রিয়েলটাইমে প্রশ্নোত্তর দিয়েছেন। উনি বক্তব্যে একটা বিষয়ের উপর জোর দিতে চেয়েছেন, আমেরিকার বাংগালীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। উনার শ্রোতাদের বড় অংশ আওয়ামী লীগের কর্মী, নেতা, সমর্থক থাকেন। আমি এদের অনেককে জানি, বেশ কিছু লোকের ভালো ব্যবসা আছে, ইচ্ছা করলে বিনিয়োগ করতে পারে; কিন্তু "আমেরিকায় বসবাসকারী আওয়ামী লীগের লোকেরা" কি উনার সরকার ও প্রশাসনকে বিশ্বাস করে? মোটেও না।

২০১৫ সালে উনি এই ধরণের বক্তৃতা দেয়ার পর, আমি নীচের পোষ্ট টি সামুতে লিখেছিলাম; উহা পুনরায় সামুতে দিলাম; দেখুন তো কোন কিছু কি বদলায়েছে?

চীনা, মীনা, যেকোন ধরনের বিদেশী পেলেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী মুহিত সাহেব ও ব্যাংকের গভর্ণর ড: আতিয়ার খালি বিনিয়োগের অনুরোধ জানায়; বলতে থাকে, "আমরা সস্তাশ্রমের জাতি, ভালো জাতি, আসুন বিনিয়োগ করুন"; শেখ হাসিনা বললে মেনে নেয়া যায়, বিনিয়োগ নিয়ে উনার ধারণা বিরাট থাকার কথা নয়; কিন্তু পিএইচডি আতিয়ার সাহেব এগুলো বললে ভাবতে হয়, এরা কি করে গরীব দেশের ব্যাংকের গভর্নর হয়!

প্রথমত: "শ্রমকে কত সস্তা করলে, একজন শ্রমিক কাজ করেও সঠিভাবে খাবার, থাকার, বাচ্ছাদের পড়ালেখা করানোর মতোও আয় করতে পারবে না?" এ ভাবনাটা কি একজন পিএইচডি'র মাথায় আসে না?

সস্তা শ্রম দিয়ে, ২৫ বিলিয়ন ডলার মুল্যার রেডিমেইড পোশাক বানাচ্ছে ৬০ লাখ 'সস্তা শ্রমের' মানুষরা; এটাই জাতির বড় সেক্টর। শ্রম কি আরো সস্তা করার মতো অর্থনৈতিক অবস্হা আছে বিশ্বে?

বাংলাদেশের বর্তমান অবস্হায়, বিনিয়োগকারী হওয়া উচিত 'দেশের মানুষ', চীনা, মীনাদের মতো দুষ্টরা নয়; এখানে একটা ফাইন্যনসিয়াল যাদুকরী অংকের দরকার, কি করে সাধারণ একজন বাংগালীও হংকং এর চীনা থেকেও বেশী বিনিয়োগ করতে পারে; সেই অংকটা ড: আতিয়ার, বারাকাত ও মুহিতরা জানে না।

বর্তমান অবস্হায়, আমাদের যতটুকু সস্তা শ্রম, যতটুকু দামী এনার্জি আছে, যতটুকু কেনা এনার্জি আছে, এটুকু ব্যবহার করে লাভ করার, প্রথম অধিকার হচ্ছে এ দেশের মানুষের, চীনা ফিনাদের নয়।

আমাদের মানুষের হাতে 'অলস টকা' পড়ে আছে, ড: আতিয়ার দেখে না; উনার ফাইন্যালসিয়াল দৃস্টি থালার বাইরে, মাঠের দিকে; প্রধান মন্ত্রীকে বুঝতে হবে, পদ্মা যদি জাতির টাকায় করা যায়, জাতি বিনিয়োগও করতে পারবে।

রেডিসন হোটেলে চীনা মীনাদের না খাওয়ায়ে , গণভবনে গার্মেন্টসকর্মী ও ড্রাাইবারদের নিয়ে মিটিং করে, ১ কাপ চা খাওয়ালে জাতির বিনিয়োগ সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলে আমার ধারণা।


সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৩০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×