somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালীরা নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কিছু জাতি তাদের অবদানের মাধ্যমে মানব সভ্যতাকে এগিয়ে দিচ্ছে, কিছু কিছু জাতি সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে, কিছু কিছু জাতি পেছনে পড়ে আছে, কিছু কিছু জাতি সভ্যতার বিপরিতে চলছে। আমাদের জাতি পেছনে পড়ে আছে, চীন ও ভারত সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে; আফগানিস্তান, ইরান, ইয়েমেন সভ্যতার বিপরিতে অবস্হান নিয়েছে।

যেসব জাতি সময়ের সাথে নিজেদের সমস্যাগুলো সমাধান করে, নিজেদের মানুষের সুখশান্তির নিশ্চয়তা দিতে পারে না, তারা সব সময় পেছনে পড়ে যায়, তাদের মানুষ অশান্তিতে থাকে! বাংলাদেশের শিক্ষিত মানুষজন বুঝতে পারছেন যে, আমাদের শিক্ষা ব্যবস্হা নীচু মানের অদক্ষ গ্রেজুয়েট তৈরি করছে, এবং এই অদক্ষ গ্রেজুয়েটরা এক সময় জাতিকে পরিচালনা করে, একই সমস্যাকে আরো কঠিন সমস্যায় পরিণত করছে। জাতির বিরাট অংশ সমস্যা বুঝলেও ইহার সমাধান করার ক্ষমতা কিন্তু জাতির নেই; কারণ, সমস্যা সমাধানের চাবিকাঠি যাদের হাতে, তারা নিজেরাই অদক্ষ।

করোনা আমাদের জাতিকে দারিদ্রতার মাঝে ঠেলে দিয়েছে; ভারত ও আমেরিকাকেও সমস্যার মাঝে নিয়ে গেছে; এই ৩ জাতির মাঝে, কোন জাতিটি সবার আগে বেরিয়ে আসবে, কোনটি মোটামুটি বের হতে পারবে না? ইহা থেকে বের হতে না পারলে, জাতির অশান্তি বাড়বে, এটা কিন্তু নিশ্চিত।

আমেরিকা ১৯৩৫ সালে "সোস্যাল সিকিউরিট এ্যাক্ট" নামে একটি আইন প্রনয়ন করে; সেই আইনটি "আন-এমপ্লয়মেন্ট সিষ্টেম"এর জন্ম দেয়। এই সিষ্টেম, চাকুরীরত মানুষের বেতনের থেকে সামান্য পরিমাণ প্রিমিয়াম কেটে নিয়ে ইহাকে বিনিয়োগ করে, মানুষ চাকুরী হারালে, সেই বিনিয়োগ থেকে মানুষকে ৬ মাস বা তার চেয়ে বেশী সময় সাহায্য করে ও নতুন চাকুরী খুঁজে পেতে সাহায্য করে।

আমাদের স্বাধীনতার পর ৫০ বছর কেটে গেছে, আমাদের পার্লামেন্ট এই আইনটি পাশ করতে পারেনি; কেন পারেনি, আপনার কোন ধারণা? আমাদেরর জাতি কেন অন্য উন্নত জাতিকে বুঝতে পারছে না? নিজেরা সমাধান না জানলে, অসুবিধা নেই, এসব সমস্যার সমাধান করা আছে, দরকার শুধু সেগুলোকে অনুসরণ করা। অনুসরণ না করতে পারলে অবশ্যই পেছনে পড়তে হবে; আমাদের বেলায়, সেটা প্রতিদিনই ঘটছে, জাতি নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×