somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারেরা, হার্ট চেক-আপ করায়ে নেবেন!

২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্প্রতি, ২ জন ব্লগার পোষ্ট দিয়েছেন, ব্লগার প্রামানিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; এরপর আর আপডেট আসেনি ব্লগে; আশাকরি, উনি সুস্হ হয়ে উঠেছেন! উনি সুস্হ হয়ে যদি এই ব্যাপারে পোষ্ট দেন, আমরা বুঝতে পারবো, উনি আগের থেকেই হার্ট সমস্যার কথা জানতেন কিনা, চেক-আপ করায়েছিলেন কিনা।

একজন বিখ্যাত ব্লগার, ইমন জুবায়েরকে (সম্ভবত: ৩৮/৩৯ বছর বয়স) সামু হারায়েছে হৃদ-রোগের কাছে ( আমার অনুমান ); আমি কিছু সময়ের জন্য ইমন জুবায়ের'এর সমসাময়িক ছিলাম সামুতে। কিন্তু উনার সাথে আমার খুব একটা ব্লগিং ইন্টার-এ্যাকশন ছিলো না; উনি মনে হয়, ভ্রমণ ইত্যাদি নিয়ে লিখতেন; আমি বাংগালীদের লেখা ভ্রমণ-পোষ্ট আগে পড়তাম না; গত কয়েক বছর ব্লগার জুনের লেখাগুলোতে হাজিরা দিতাম, মন্তব্য করতাম; কারণ, উনি এক সময় আমাদের এলাকায় বাস করেছিলেন (বাবার চাকুরীর কারণে )। ইমন জুবায়েরের মৃত্যুর পরই উনার সম্পর্কে বেশী জেনেছি। উনার মৃত্যুর কারণ নিয়ে কি লিখা হয়েছিলো ব্লগে আমার মনে নেই; কিন্তু যেভাবে মৃত্যু হয়েছে বলে লিখা হয়েছিলো, তা'থেকে আমার মনে হয়েছিলো যে, হৃদরোগে উনার মৃত্যু হয়েছিলো। উনার ঘনিষ্ট কিছু ব্লগার উনার উপর বেশ কিছু পোষ্ট দিয়েছিলেন; তাঁদের থেকে জেনেছিলাম যে, ইমন জুবায়ের নিজের রোগ সম্পর্কে জানতেন না।

বাংলাদেশী ব্লগার, যাঁদের বয়স ৩৫ বা তার উপরে, তাঁদের সবার উচিত হার্ট'এর চেক-আপ করা; বিশেষ, যারা দোকানে খাওয়াদাওয়া করেন, ফ্রাইড-রাইস, পরোটা, পেঁয়াজুর মতো অখাদ্য পছন্দ করেন।

আমি ৫৫ বছর বয়স থেকে শুরু করে, ২/১ বছর পরপর সাধারণ চেক-আপ করাতাম; ২০০৮ সালে আমার আর্টারীতে ব্লক ধরা পড়ে; আমার তেমন কোন সিম্পটম ছিলো না; ডাক্তার বললেন, ষ্ট্রেস ও এংজাইটি হতে পারে। আমার চাকুরীটা সামান্য গন্ডগোলী টাইপের ছিলো, ট্রেইড সাপোর্ট: ট্রেডিং কোম্পানীতে ব্রোকারকে সফটওয়ার সাপোর্ট দেয়া; লাভ হলে ব্রোকারেরা দামী দামী খাবার অর্ডার দিতো সারাদিন, বিকেলে বার ফ্রি; লোকসান হলে মা-মাসী ধরে সবাইকে গালি দিতো, সে নিজের ভুল দেখতো না, বাকী সবার ভুলের জন্য লোকসান হতো। পরেরদিন ম্যানেরজারকে বললাম, আমি চাকুরী ছাড়ব। তখন রিসেশানে আমেরিকা পানির নীচে ডুবে আছে, ২৩ মিলিয়ন লোক চাকুরী হারায়েছে! ম্যানেজার বললেন, চাকুরী ছাড়িওনা, ২/৩ বছরেও চাকুরী পাবে না। আমি চাকুরী ছাড়লাম।

ব্লগেও ষ্ট্রেস আছে! এ'ছাড়া বাংলাদেশের জীবন মানেই ষ্ট্রেস ও বিষাক্ত খাবার! আমার মনে হয়, আপনাদের যাদের বয়স ৩৫ বছরের বেশী, এবং যারা এখনো হার্ট'এর চেক-আপ করাননি, সবাই সময় করে কোন হাসপাতাল থেকে চেক-আপ করিয়ে নেবেন। শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে কেহ যেন না বলেন যে, আমি ব্লগার চাঁদগাজীর সমসাময়িক ব্লগার; ব্লগার প্রামনিকের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো সব সময়।







সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:২০
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

×