আমি আবার ফিরে যেতে চাই সেই ধানশালুকের মাঠে,
শস্য শ্যমল ক্ষেতে যেখানে শালিক খেলা করে,
কাক ডাকা দুপুরবেলা কৃষকের হাসি খেলে,
বুলবুলি আর ময়না যেখানে দিবা নৃত্য করে,
ভর দুপুরে কোকিলের যেখানে কুহু গুঞ্জন করে।
আমি আবার ফিরে যেতে চাই সেই আম-কাঁঠালের দেশে,
ঝড় এলে আম কুঁড়াবো,
বর্ষাকালে মাছ ধরবো,
শীতকালে খেজুর রস,করবো সবাই চুরি।
আমি আবার ফিরে যেতে চাই সেই স্বপ্নফেরীর মাঠে,
যে মাঠের ধুলিকণা মিশে আছে দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে,
সকাল-বিকেল কলরব আর আনন্দ উল্লাসে।
আমি আর একবার ফিরে যেতে চাই সেই মধুমাখা স্মৃতির মাঝে,
সেথায় বসে সদায় করবো,ঘুরবো দিবানিশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

