আমরা যারা বাংলাদেশী। রাজনৈতিক ভাবে সচেতন এবং অনেকেই কারো না কারো সমর্থক ,তাদের প্রতি -
ঘরে যদি কারো ছোট বাচ্চা থাকে সে হতে পারে নিজ সন্তান ( যে কিনা পৃথিবীর সবচেয়ে আদরের এবং অবশ্যই প্রিয় ) , বাড়িতে প্রবেশ করেই আগে তার সান্নিধ্য কামনা করবে বা খোঁজ নিবে যা খুবই স্বাভাবিক।যদি বাইরের কেও সাথে থাকে স্বাভাবিক ভাবেই সেও এগিয়ে আসবে ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে। যদি লক্ষ্য করা হয় শিশুটি ইতোমধ্যে প্রাকৃতিক কর্মটি সেরে ফেলার কারনে এমুহূর্তে দুর্গন্ধ ছড়াচ্ছে, সে অবস্থায় সচেতন ব্যক্তি মাত্রই শিশুটিকে বাইরে থেকে আসা লোকটির কোলে দিয়ে নিজে ও বিব্রত হবে না বা লোকটিকে ও বিব্রত করবে না অথবা বলবে না “দেখুন কি সুইট এবং সুন্দর , নিন কোলে নিন আদর করুন“ আর তার সাথে আরও প্রশংসা সূচক বাক্য। আগে নিশ্চয়ই শিশুটিকে পরিষ্কারের উদ্যোগ নিবে ।
অথচ এই সচেতন ব্যক্তিটি ই তার পছন্দের প্রিয় রাজনৈতিক দল আর তার নেত্রিত্তের নানা দুর্গন্ধ আর পুঁতি গন্ধময় আকাম কুকাম কে কি নির্লজ্জের মত সমর্থন দিয়ে যায়, তাতে এতটুকও বিব্রত বোধ করে না, লজ্জিতও হয় না । বরং গলা ফুলিয়ে নানা অযুক্তি আর কুযুক্তি দিয়ে এসব কুকর্মকে ঢাকার কসরত করতে থাকে, কিন্তু শিশুর মলের সেই গন্ধের মত তা কি আদৌ ঢাকতে পারে ?
কি বিচিত্র, কি নির্লজ্জ এবং কত হাস্যকর দল ও নেতাদের প্রতি আমাদের এ ভালোবাসা আর আনুগত্য।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




