১০৭ বছর বয়সে প্রথম বিয়ে
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিয়ে ভীতির কারণে প্রথম যৌবনে বিয়ে না করলেও ১০৭ বছর বয়সে বিয়ের ইচ্ছা পোষণ করেছেন ওয়াং গুইয়িং নামের এক নারী। শতাব্দী পার করা বয়সের কোনো পাত্র পাওয়া যাবে কি না বলা না গেলেও বিচিত্র ইচ্ছা হয়েছে চীনের গুইঝোরের ওই বাসিন্দার। লবণ ব্যবসায়ীর ঘরে জন্ম গুইয়িং তার শৈশব থেকেই দেখে আসছেন দাম্পত্য কলহ। সে থেকেই তার বিয়ের ব্যাপারে আতঙ্ক ছিল। ৭৪ বয়স পর্যন্ত গ্রামে চাষাবাদ করেই তার সময় কাটে। এর পর আর শক্তিসামর্থ্য না থাকায় ভাইপো-ভাইঝিদের কাছে এসে আশ্রয় নেন গুইয়িং। বিয়ে নিয়ে না ভাবলেও চলত তার। কিন্তু বুড়িয়ে যাওয়া ভাইপো-ভাইঝিদের কাঁধে আর বোঝা হয়ে থাকতে চান না তিনি। এ ছাড়া বছর পাঁচেক আগে ১০২ বছরে পড়ে গিয়ে পা ভেঙে গেলে আগের মতো হাঁটতে পারেন না তিনি। সব মিলে গুইয়িংয়ের এখন মনে হচ্ছে- ‘১০৭ বছর হয়ে গেছে এখনো বিয়ে করা হয়নি। এখনই যদি পাত্র খুঁজে বের না করি তাহলে কী হবে আমার? কে আমার দেখাশোনা করবে?’ স্থানীয় কর্তৃপক্ষ তাকে সাহায্য করার লক্ষ্যে ওল্ডহোমগুলোতে খোঁজ লাগিয়ে উপযুক্ত বর খুঁজছেন তারাও।
সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন