পৃথিবীতে বহু ধরনের সিমান্ত ব্যাবস্থার উদাহরন আছে। তারা কি ধরনের সীমান্ত ব্যাবস্থা চায় তা আমাদের সরকার কখনো তাদের কাছে জানতে চাই নি। তারা কেউই চায় না তাদের বাড়ির সামনে প্রাচীর তুলে দেওয়া হোক, তাদের গ্রামের সিমানা কাটাতার দিয়ে অবদ্ধ করা হোক। Click This Link
তাদের চলাচলের অধিকার, প্রতিবেশী ও বন্ধুর সাথে যোগাযোগের অধিকার, স্থানীয় ভাবে শত শত বছর ধরে গড়ে ওঠা প্রচলিত জীবন ও জীবিকা, ব্যবসা বানিজ্য, অর্থনৈতিক যে ব্যাবস্থায় তারা অভ্যস্ত তা সীমান্তের নামে তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। অর্থনৈতিক কারনে স্থানীয় হাটবাজারে চলাচলের কারনে তাদেরকে সীমান্ত অতিক্রমের অভিযোগে হত্যা করা হচ্ছে। তাদের জীবনের প্রয়োজনে স্থানীয়রা কেমন সীমান্ত ব্যবস্থা চায় তাদের মতামতের উপর ভিত্তি করে সীমান্ত ব্যাবস্থা গড়ে তোলা হোক। কাল্পনিক আন্তর্জাতিক সীমান্তরেখা রেখে স্থানীয়দের মানবাধিকার সংরক্ষন করা আমাদের সরকার ও ভারতের সরকারের কর্তব্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

