গুচ্ছ কবিতা-৮
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুচ্ছ কবিতা-৮
প্রতিটি দিন রচিত হয়
প্রতিটি দিন রচিত হয়
দূর আকাশে,
শঙ্খচিলের সিমানা চেয়ে চেয়ে।
দুঃখবিলাসী লজ্জাবতী
শিশির ভেজা শরীর বেশ সতেজ
কাঠবিড়ালীর দুষ্টুমিতে চুপসে গেল নুয়ে।
ঘাস ফুলের ম্রিয়মান ডগায়
মাকড়সার বুনা জালে বিধেছে কিটপতঙ্গ
শিশির ফোটায় ঝুলে।
পৌষ পার্বন
পৌষ পার্বন। গাঁও গ্রামে বেশ জমেছে ঠান্ডা। নারা পুড়িয়ে তাপ ছুঁয়ে হাত শিঁকে। আগুনের পাশে গোল হয়ে বসে।ওম জমানো ত্রয়ী চেষ্টা। সূর্যের মুখটি দেখবে বলে। বাড়তে থাকে বেলা সূর্যের মুখটি কুয়াশার আবিরে ঢাকে। যেন উনুনে জ্বলে ভাঁপাপুলির ভাঁপের হাঁড়ি। ধুঁয়ায় ঢাকে। শুকনা ঠোঁটে ধরেছে ফাটল। খেজুর গাছে রসের ঠিলা। ভোর সকালে ঠোঁট ডুবিয়েছে লঙ্খি পেঁচা। রসের নেশা। রসে ডুবে মরেছে যে কিটপতঙ্গ।
এমনি করে দিন আসে
এমনি করে দিন আসে
দিন চলে যায়,
দিগন্তের ঐ সিমানা বুঝি
আরও দীর্ঘ হয়।
পথের মতো সেও নাকি?
চেনা অচেনায় চলে,
দিন বদলের স্বপ্ন বুকে
নতুন মশাল জ্বলে।
মুক্তি নামের সেই যে মশাল
জ্বলবে আবার তেজে
পুব আকাশে সূর্য দেখে
আশায় বুক বাঁধে।
১৪২২/২৬,পৌষ/শীতকাল।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন