
ফজর নামাজ পড়ি না সেই কত দিন হলো
দেখি না সেই কাক ডাকা ভোর
শরীরে লাগে না সেই স্নিগ্ধ হিমেল হাওয়া
খুব সকালে নদীর পাড়ে হয় না যাওয়া,
কত দিন হলো ঘ্রাণ পাই না,পড়ে থাকা শিশির ভেজা
বকুল ফুলের সুবাস, অনুভব করি না সকালের সেই
পবিত্র আমেজ, যখন দাদু আমার বলতো ডেকে
কিরে রাহাত, নামাজ কি পড়েছিছ...?
এই বলে, দাদু আমায় হালকা খুনসুটি মারত,
কি মায়াময় ছিল সেই খুনসুটি,
দাদুর কথা মনে হলে এখনো চোখের কোনে জল আসে,
নিরবে কাঁদি, আর মনে করি হায়...
জানি ফিরে পাব না মোর দাদু কে,
ফিরে পাব না স্নিগ্ধ সকালের সেই
পবিত্র অনুভূতি।
আমি এখন আর সকালে উঠি না, উঠতে পারি না,
কারণ আমি উঠতে উঠতে সূর্যি মামা উঠে যায়,
উনার আলো আমার মুখে পড়লে আমার ঘুম ভাঙ্গে,
মামা মনে হয় আমাকে গালি দেয়, বলে...
কি রে রাহাত... তোর দাদু নাই তো কি হয়েছে,
আমি আছি না। উঠ, তুই তো জানিস সকালের
পবিত্র অনুভূতি কেমন, আর হেলা করিস নে ভাগ্নে।
অনেক দিন পর আমার আবার দাদুর কথা মনে হল,
এবার ভাবছি না আর আলসেমি করব না,
দাদুর মত সূর্য উঠার আগে আমিও উঠব,
নামাজ পড়ে হাঠব, নেব সকালের সেই তাজা ফুলের সুবাশ,
এবার দোয়েল পাখি কে বলব, আমি যদি না উঠতে পারি তবে
তুমি আমায় ডেকে দিও প্লিজ...!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




