somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় যান চলাচলে বিশৃঙ্খলা,প্রয়োজন চালক ও পথচারীর সচেতনতা ও আইনপ্রয়োগকারী সংস্থার সততা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকার বড় রাস্তা গুলো আগের মতন ভাঙ্গাচোরা লক্ষ্য করা যাচ্ছে না। রাস্তায় সাদা দাগ, পথচারী পারাপার, লেন বিভাজক, দিক নির্দেশক সহ আর বেশকিছু সাইন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিস্তর বিশৃঙ্খলা অবলোকন করছি, যা নিম্নরুপঃ-

১। পথচারী পারাপার দাগ বা জেব্রাক্রসিং আছে কিন্তু পথচারী বা চালক কেউ জানে না এর সঠিক ব্যবহার কি? আমি বেশ কয়দিন সেটা দিয়ে রাস্তা পার হলাম, দেখি রাইদা সেই তেড়ে আসছে, আমি দৌড়ে বাঁচি।
২। দেখলাম স্কাউট সদস্যরা রাস্তায় বেরিকেড দিছে, পথচারী যারা রাস্তার মাঝ দিয়ে দৌড় দেয় তাদের আটকায়ে ফুটওভার ব্রিজদিয়ে পার হতে বাধ্য করছে। এটা ভাল উদ্যেগ, নিয়ম না মানা জাতিকে নিয়ম মানতে বাধ্য করা ছাড়া আর কোন পথ নাই।
৩। রাইদা,তুরাগ,৬ নম্বর, আকিক, জাবালে নূর, জাবালে রহমত, আনাবিল,আবাবিল, চাকা-ঢাকা, নূর-এ-মক্কা, রহমত-এ-মাদানী, বলাকা, বিমান সহ আরও যে সকল বাস আছে তাদের চালকদের বাস চালানো দেখলে মনে হয় এসকেলেটরে জোরে চাপ মারতে পারলেই তাদের মনে বেশ মজা লাগে। যে জোরে তারা বাস চালায় তাদের তো কোন রোড ম্যানার জানা নাই তো নাই আর কিছু বলতে তো তেড়ে আসে। তাই তাদের কিছু বলে না। কারন যা বাস আছে সবগুলোর মালিক তো ক্ষমতাসীন দলীয়নেতা। তাই তাদের কিছু বলতে মানা। এদের নিয়মের আওতায় আনা দরকার।
৪। ট্রাফিক পুলিশ যারা আছে তাদের ভারতের সেই জোকার ট্রাফিক পুলিশের কাছে ধর্ণাদিয়ে শিক্ষা নিতে হবে কেমনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। কারণ অনেক ট্রাফিক পুলিশ আছে তারা নিয়ম-কানুন ঠিক মতো জানে না। তাদের সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন।
৫। গ্রামের কৃষকশ্রেনীর লোকেরা এই ব্যস্তশহরে রিকশা চালাতে এসে যদি তারা ট্রাফিক নিয়ম না মানে তালে তো তাদের দোষ দেওয়া যাবে না। কারন গ্রামে তো কোন যানজট নাই। সেজন্য তারা ঢাকার রাস্তার কোন নিয়ম জানে না জানবেও না। পেছন থেকে জোরে একটা প্রাইভেটকার আসছে সামনে থেকে ডানে দেলো ঢুকায়া, পরে কি হবে গতি কমে গেল, এরপর শুরু হল যানজট।
৬। ইউটার্ণ-এ দেকলাম দাগ দেওয়া আছে, মানে এখানে গাড়ি থামতে হবে। ড্রাইভাররা কোন জায়গায় তা মানে কোথাও তা মানে না। তাদের মানাতে হবে।
৭। লাল,নীল,সবুজ বাতি দেখলাম কোথাও নাই। এগুলোর ব্যবহার ও সঠিক পরিচালনা করা দরকার।
৮। গতিসীমা,সামনে স্কুল,পথচারী পারাপার, লেনবিভাজন, ইত্যাদি সাইন থাকা প্রয়োজন।

সর্বপরি, সবার সহযোগিতা, সরকারের চেষ্টা ও মানুষের নিয়ম মানার মানসিকতা ইত্যাদির আপগ্রেড হলে হয়তো ঢাকার এই যানজট কমলে কমতেও পারে। সেটা দেখার বিষয়...



বিঃদ্রঃ যত্রতত্র রাস্তা পারাপার আইনত দন্ডনীয়


পোশাক পড়ে নিয়ম ভঙ্গ করি।


বিশৃঙ্খল রিকশা ওয়ালা


পথচারী পারাপারে যানবাহন ও পথচারী একসাথে চলে। নিয়ম মানাতে হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×