বঙ্গবন্ধুর নিজ হতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগ আজ নেতৃত্ব সংকটে পড়েছে! বিগত বছরের চেয়ে সাম্প্রতিক সময়ে এই সংকট চরম আকার ধারণ করেছে!
খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নেতাদের কোটি টাকার দুর্নীতি সহ আরো এহেন অপকর্ম নেই যে তাঁরা কিংবা তাদের নেতাকর্মীরা বাদ দিয়েছে! নেত্রীর হুকুম অমান্য করে তারা এই কাজ করছে। যার বহির্প্রকাশ নেত্রী তাদেরকে গণভবনে ঢুকতে না দেওয়া। সর্বশেষ ভারপ্রাপ্ত নেতা নির্বাচন!
এখন কথা হচ্ছে, এই যে সংকট একদিনে হয়নি, দিনে দিনে যোগ্য নেতার অভাবে ও বঙ্গবুন্ধুর আদর্শ বিবর্জিত নেতার অভাবের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। সেজন্যই তো আইনমন্ত্রী নেতা নির্বাচনে বঙ্গবন্ধুর বই পড়ে এক্সাম দিয়ে পাস করে নেতা নির্বাচন করতে বলেছেন। তিনার এই উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয়।
সর্বশেষ, ছাত্রলীগ তার এই সংকট অচিরেই কেটে উঠুক, দেশনেত্রী শেখ হাসিনা এই দিয়ে সদয় দৃষ্টি দিবেন বলে আশাবাদী।
ধন্যবাদ।
______________
১৯ সেপ্টেম্বর ২০১৯
ঢাকা, বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


