
তামিল ভাষার থ্রিলার ড্রামা ছায়াছবি। মুক্তি পায় ৩০ নভেম্বর ২০১৭, তামিল থেকে হিন্দি ডাবিং হয় ২০২০ সনের ফেব্রুয়ারীতে।
মূল তারকা তিন জন।
* ববি শিমলা
* প্রসন্ন
* আমলা পাউল
দু বার ছবি টি দেখে আমার ব্যাক্তিগত ভাবে যা মনে হয়েছে..
১। জীবিকার জন্য নিজের জীবনের সবগুলো সময় না দিয়ে নিজের পরিবার তথা বউকে সময় দেওয়া অতিব জরুরী।
২। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের দাম্পত্য জীবনে কি বড় বিপদ ডেকে নিয়ে আসে তার উদাহরণ সহ বিশ্লেষণ করা হয়েছে এতে।
৩। গোয়েন্দাগিরি সব সময় ভাল ফল নাও আনতে পারে!
৪। মানুষের কোন কিছুই কোন বিশেষ মানুষের কাছে গোপন নয়। তার মানে, আপনি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভার্চুয়াল জগতে যা কিছুই করছি না কেন তা কেউ না কেউ মনিটর করছে বা সহজেই করতে পারে।
৫। সর্বপরি, সেরের উপরে সোয়া সের আছে এতে আমি বুঝতে পেরেছি।
আপনাদের মতামত কাম্য।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২০ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



