
তের বছরে হারিয়েছি অনেক নাম না জানা কত ইনসান,
কাঁদিছে ফিরিয়া স্বজন হারা অগনিত বনি আদম।
আর্তনাদে ভরিছে আকাশ, বাতাস, দিক-দিগন্ত,
ক্রদ্ধ অট্টহাসিতে বিষাক্ত বাংলার সবুজ জমিন!
বুক ফাঁটা চিৎকারে ভারী স্বজনদের জীর্ণ কুটির,
হাহাকারে মর্মবেদনায় স্তম্ভিত অপাপী আত্না।
বিচার চাইব কার কাছে নেই কোন সঠিক ঠিকানা,
চেঁপে থাকাও যে কঠিন দায়, বোঝাব কারে?
অপরাধের ইতিহাস ঘেঁটে দেখি অতীতের
জুলমের সীমা ছাড়িয়েছে যে অকর্মবীর!
পরিশেষে কি জঘন্য পরিনতির স্বীকার
মনে করিয়ে দেয় বার বার, অবিরাম।
ওহে,তোমরা যারা ঐ আর্তনাদ না পারো শুনতে,
না পারো মাপতে অবিরাম কষ্ট তাদের গুনতে।
দ্বিধায় ভরে মন, ডুব দেয় অনন্ত কষ্টের মোহে,
বিচার চাইব না আর, ডুকরে কাঁদি অবিরাম।
না, এরও শেষ আছে এই নশ্বর পৃথিবীতে,
ক্ষনিকের এই ক্ষমতার অহমের শেষ বেলায়
কি হয় অথবা শেষ পরিনতির বিহমে,
ইতিহাসের আস্তাকুঁড়ে যাবার প্রতিক্ষায়!
---------------------------------------------------
গুলিয়াখালি, সীতাকুন্ড, চট্টগ্রাম।
১৭/০৬/২০২১ ইং
সকাল ০৭ টায়...
.
.
.
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



