
মরছে গরীব ধুকে ধুকে, ধনীরা আজ বেজায় সুখে?
ইভালীরা টাকা মেরে, কোটি টাকা পাচার করে!
দিন আনে দিন খায় যারা, রাস্তায় বড্ড বিপদ তাদের
ভেঙ্গে ভেঙ্গে আসে গন্তব্যে, হাজার হাজার টাকায় ভাড়া!
সরকারের মতিগতি বোঝা বড় দায়, সকালে কয় এক কথা
বিকেলে কয় আরেক, মরি কি জ্বালায়, মরি হায় হায়!
লকডাউন চাই না পরিষদের একটাই আর্জি সরকারের কাছে
গরীরের পেটে অনেক জ্বালা, তার মাঝে ঋনের বোঝা!
সুদের মিটার বাড়তে আছে, ব্যাংক দেয় ফোন
আসল টাকাই পাই না দিতে, সুদ দিবে কোন?
হ্যাল সরকার আর্জি করি দিও না আর লকডাউন
মরার চেয়ে ক্ষুধার জ্বালা আহা কি নিদারুন!
ছয় মাসের বাচ্চার ধারে দুধের টাকা নাই
জানি এবার হবেই হবে দুভিক্ষের হবে ধায়!
ও ভগবান করোনা তে নিয়ে নাও গো প্রাণ
তবুও আমার করো ক্ষমা দিওনা লকডাউন!
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



